News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারে সংঘর্ষে আহত চারজন
Image

সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারে সংঘর্ষে আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সুকান্তনগর কলোনিতে একই পরিবারের চারজন আহত হয়েছেন৷ এরমধ্যে দুইজন গুরুতর৷৷ গুরুতর আহতদের মধ্যে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মালাইকার খাতুন এবং একজন বয়স্ক মহিলা হায়জুর বিবি৷ অন্তঃসত্ত্বা গৃহবধূর অবস্থা গুরুতর হওয়াতে বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেন উদয়পুর গোমতী জেলা হাসপাতালে৷


ঘটনা বিলোনিয়ার ভারতচন্দ্র নগর ব্লকের সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর কলোনি এলাকায়৷ আজাদ শেখ ও রাজু শেখের বিরুদ্ধে আক্রমনের অভিযোগ এনে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে আক্রান্তের পরিবারের লোকেরা৷ বুধবার দুপুরে জায়গার সীমানা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়৷ আচমকা দুলাল মিয়ার উপর মারমুখী আক্রমন শুরু করে পাশ্ববর্তী বাসিন্দা আজাদ শেখ ও রাজু শেখ৷


দুলাল মিয়া ও আজাদ শেখ তারা উভয়েই নিকট আত্মীয়৷ জায়গা সম্পত্তি ভাগ বাটোয়ারার পর জায়গার সীমানা নিয়ে প্রায় সময়ই কথা কাটাকাটি হয় ,আবার থেমেও যায়৷ বুধবার দুপুরে এই কথা কাটাকাটি থেকে আজাদ শেখ ও তার ছেলে রাজু শেখ দুলাল মিয়াকে হঠাৎ আক্রমণ করে কি লাথি ঘুষি দিতে থাকে৷ চিৎকার-চেঁচামেচি শোনে দুলাল মিয়ার স্ত্রী হায়জুর বিবি ও ছেলের বউ মালাইকার খাতুন ছুটে আসলে তাদের ওপর আক্রমণ করে৷
দুলাল মিয়ার স্ত্রী হায়জুর বিবি সহ নয় মাসের অন্তঃসত্ত্বা ছেলের বউ মালাইকার খাতুনকে লাথি , ঘুসি দিতে থাকে৷ তাদের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মালাইকার খাতুনকে ও হাজুর বিবিকে হাসপাতালে নিয়ে যায়৷ দুইজনের অবস্থা গুরুতর হওয়াতে বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ মাসের অন্তঃসত্ত্বা মালাইকা খাতুনকে বৃহস্পতিবার দুপুরে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন৷ আক্রান্তদের পক্ষ থেকে দুলাল মিয়ার ছেলে আক্রমণকারী আজাদ শেখ ও রাজু শেখ এর বিরুদ্ধে বিলোনিয়া থানাতে মামলা করে বলে জানায়৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সম্মান নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top