News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ
Image

আজ থেকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ

আগরতলা, ২১ এপ্রিল (হি. স.)৷৷ করোনা-র প্রকোপ-র মারাত্মক বৃদ্ধি-তে পশ্চিম ত্রিপুরা জেলায় পুর নিগম এলাকায় বৃহস্পতিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে৷ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে৷ পশ্চিম ত্রিপুরা জেলায় ওই কারফিউ জারি করার ক্ষেত্রে জেলাস্তরে সাম্প্রতিক সংক্রমণের হার বৃদ্ধি-কে কারণ হিসেবে মনে করা হচ্ছে৷ সরকারি তথ্য অনুযায়ী, ১ এপ্রিল এখন পর্যন্ত সারা ত্রিপুরায় ৫৭৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে ৪৮৪ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছেন৷ ধারনা করা হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশই পুর এলাকার বাসিন্দা রয়েছেন৷


প্রসঙ্গত, হঠাৎ করে করোনার প্রকোপ বৃদ্ধিতে বিশেষত পশ্চিম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় রাজ্য সরকার নাইট কারফিউ জারী করেছে৷ করোনা মোকাবিলা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারী বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ মূলত মন্ত্রিসভা রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করেছে৷ তাতে আগরতলা পুর নিগম এলাকায় নাইট কারফিউ জারী করা অত্যন্ত জরুরী বলে গুরুত্ব পেয়েছিল৷
নৈশকালীন কারফিউ জারি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্য সচিব মনোজ কুমার৷ তাতে, বৃহস্পতিবার থেকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ জারী করা হয়েছে৷ ২২ এপ্রিল রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই আদেশ কার্যকর হবে৷ ওই আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে৷

আদেশানুসারে বিভিন্ন জনসভা এবং রেলি করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ খোলা আকাশের নীচে ২০০ জন এবং হল কিংবা কমিউনিটি সেন্টারে সবর্োচ্চ ১০০ জন একত্রিত হতে পারবেন৷ সিনেমা হলে সবর্োচ্চ ৫০ শতাংশ দর্শককে বিনোদনের অনুমতি মিলবে৷ এছাড়া বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠানে ১০০ জন এবং শেষকৃত্যে ২০ জনকে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে৷
এদিকে, আগামীদিনে ত্রিপুরায় সমস্ত পরীক্ষা বাতিলের পথে এগিয়েছে৷ করোনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় জেআরবিটির পরীক্ষা বাতিল করা হয়েছে৷ আগামী ২৪ ও ২৫ এপ্রিল গ্রুপ ডি এবং গ্রুপ সি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার সূচি নির্ধারিত ছিল৷


স্বাস্থ্য দফতরের তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে, চলতি মাসে সারা ত্রিপুরায় করোনা আক্রান্তদের সবচেয়ে সংক্রমিত রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলায়৷ গত ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা ত্রিপুরায় ৫৭৭ জন নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে শুধু পশ্চিম জেলায় করোনা সংক্রমিত-র ৪৮৪৷ শুধু তাই নয়, গত ৬ এপ্রিল থেকে সংক্রমণের হার মারাত্মক ভাবে বেড়েছে৷ সেই তুলনায় সুস্থ হয়েছেন মাত্র ৮৮ জন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top