News Flash

  • Home
  • Uncategorized
  • সৌজন্যতা! প্রদ্যুতকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, পাল্টা ধন্যবাদ জানালেন তিপ্রা মথা প্রধান
Image

সৌজন্যতা! প্রদ্যুতকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, পাল্টা ধন্যবাদ জানালেন তিপ্রা মথা প্রধান

আগরতলা, ২১ এপ্রিল (হি. স.)৷৷ রাজনৈতিক সৌজন্যতার নজির স্থাপন করলেন ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সদ্য এডিসি-র দায়িত্বভার গ্রহণ করেছে তিপ্রা মথা প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মন৷


আজ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এডিসি-র গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য প্রদ্যুত মানিক্য দেববর্মনের নেতৃত্বাধীন টিমকে অভিনন্দন জানাচ্ছি৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলার যে স্বপ্ণ, আশা করি তা বাস্তবায়িত করতে এডিসির নয়া নেতৃত্ব ভূমিকা নেবেন৷


পাল্টা টুইট-এ মুখ্যমন্ত্রী-কে ধন্যবাদ জানিয়েছেন প্রদ্যুত কিশোর দেববর্মন৷ তিনি বলেন, এডিসি এলাকার উন্নয়নে আমরা ত্রিপুরা সরকারের সাথে মিলে কাজ করব এবং তাতে সরকারের সহযোগিতা চাইছি৷
প্রসঙ্গত, ২৮ আসনের এডিসি নির্বাচনে তিপ্রা মথা জোট একা ১৮টি আসনে জয়ী হয়েছে৷ বিজেপি ৯ টি আসনে এবং নির্দলীয় প্রার্থী একটি আসনে জয়লাভ করেছে৷ রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ এনে বিজেপি সদস্যরা শপথ গ্রহণ সমারোহ-এ অংশ নেননি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top