News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন বিজেপির নির্বাচিত সদস্যরা
Image

এডিসিতে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন বিজেপির নির্বাচিত সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে বিজেপি৷ বিজেপির নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন না৷জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের মঙ্গলবার এডিসি সদর দপ্তরে শপথ গ্রহণ অনুষ্ঠান৷


কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি নবনির্বাচিত ৯ জন সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে৷ তাদের অভিযোগ ত্রিপুরা মাথা ক্ষমতায় আসার পর পাহাড়ে অশান্তি চালাচ্ছে৷ সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে ৯ জন প্রতিনিধি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেন৷তারা পরবর্তী সময়ে শপথ নেবেন৷ বিষয়টি তারা রাজ্যপালক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন৷


সোমবার বিজেপি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন বিজেপি নব নির্বাচিত সদস্য বিমল কান্তি চাকমা৷অবিলম্বে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়েছেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা৷ তারা অভিযোগ করেন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজিপি আইপিএফটি কর্মী-সমর্থকদের ওপর হামলা বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা অব্যাহত রেখেছে ত্রিপরা মথা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top