News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্যবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনীয়ার সহ দুই রেলকর্মীর মৃত্যু, আহত আরও দু’জন
Image

পণ্যবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনীয়ার সহ দুই রেলকর্মীর মৃত্যু, আহত আরও দু’জন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেলস্টেশনস্থিত লাখাই বাজারে রেলের ধাক্কায় প্রাণ গেল দুই রেলকর্মীর৷ এর মধ্যে একজন রেলের ইঞ্জিনিয়ার এবং অপরজন রেলকর্মী৷ তাছাড়া দুইজন রেলকর্মী গুরুতর আহত৷ এই ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে পড়ে রেল চলাচল৷ প্রায় বিকেল থেকে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশনে রেল চলাচল বন্ধ হয়ে থাকার দরুন দেখা দেয় যাত্রীদুর্ভোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রেল দপ্তরের অফিস ঘেরাও করে যাত্রীসাধারণ শুরু করে হই হট্টগোল৷


সংবাদে প্রকাশ, রেলের ধাক্কায় মৃত দুই রেলকর্মীর নাম অখিল যাদব(৫০), বাড়ি উত্তর প্রদেশ এবং অপর আরেকজনের নাম রাজেশ সিনহা (৫৫), তার বাড়ি আসামের বদরপুর এলাকায়৷ রাজেশ সিনহা এনএফ রেলওয়ের জিরানিয়া তেলিয়ামুড়া সেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ার৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেলস্টেশন স্থিত লাখাই বাজার এলাকায়৷ সংবাদে জানা যায় রবিবার বিকেল আনুমানিক ৩:৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ রেললাইনে কাজ করার জন্য একটি ট্রলি করে চার জন কর্মী তেলিয়ামুড়া রেল টেশন থেকে লাখাই বাজার হয়ে বড়মুড়া ট্যানেলের দিকে যাওয়ার পথে জিরানিয়া থেকে ধর্মনগর পণ্য বোঝাই রেলের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে৷ এই দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার ও টলি ম্যান এর প্রাণহানি ঘটে৷ মৃত ২ জনের নাম অখিল যাদব এবং রাজেশ সিনহা৷ দু’জনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়৷ আর এইদুর্ঘটনায় গুরুতর আহত হয় উত্তম সরকার এবং বিপ্লব মন্ডল৷ বর্তমানে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন৷


ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে রাত সাতটা পর্যন্ত মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ যতদূর জানা গেছে ময়নাতদন্তের পর আগামিকাল মৃতদেহ দুটিকে রেল দপ্তরে হাতে তুলে দেওয়া হবে বলে৷ এদিকে এই দুর্ঘটনার পর তেলিয়ামুড়া রেলস্টেশনে যাত্রীবাহী রেল আটকে দেওয়া হয়৷ যার ফলে শুরু হয় যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ দাঁড়িয়ে থাকা ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা দপ্তরের উপর চড়াও হয়৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরস্থিতি স্বাভাবিক হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top