News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় দুই মহিলাকে নৃশংসভাবে হত্যা, আহত এক
Image

পৃথক জায়গায় দুই মহিলাকে নৃশংসভাবে হত্যা, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ বাংলা নববর্ষের সকালেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ খয়েরপুরের তোলাকোনা এলাকায় স্বামীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে স্ত্রী৷বাংলা নববর্ষের শুরুতেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ খয়েরপুরের তোলাকোনা এলাকায় এক মহিলাকে তার স্বামী কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে৷ নিহত মহিলার নাম প্রতিমা দেবনাথ৷


বৃহস্পতিবার নববর্ষের দিন সকালেই এই হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় লোকজন রা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে জিবি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালেই তার মৃত্যু হয়৷ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ নিহতের আত্মীয় পরিজনরা জানিয়েছেন নিহতের স্বামী মানসিকভাবে বিপর্যস্ত৷ বেশ কয়েকবার নরসিংহ মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন৷ সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনলে পরিস্থিতি আরো উদ্বেগজনক আকার ধারণ করে৷


নববর্ষের সকালে নিষ্পাপ নিষ্কলঙ্ক স্ত্রীকে হত্যার ঘটনা তারই প্রমাণ৷ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র সন্তান সহ অন্যান্যরা শোক গ্রস্ত৷ জিবি হাসপাতাল এ মহিলার মৃতদেহ পুত্র ও আত্মীয় পরিজনরা৷ এই হৃদয় বিদারক ঘটনা ঘিরে নববর্ষের দিনে তোলাকোনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


এদিকে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পানি সাগরের জলেবাসার মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে৷ রক্তাক্ত হয়েছেন গর্ভধারিনী মাও৷ পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন গৃহবধু৷গুরুতর আহত তার মা৷ পাষণ্ড স্বামী দীলিপ নাথকে গ্রেফতার করেছে পুলিশ৷ঘটনা পানিসাগর থানাধীন জলেবাসার মাধবপুরে৷ঘটনার বিবরনে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই দীলিপ নাথ এবং তার স্ত্রী সঞ্চিতা নাথের মধ্যে ঝগড়া চলছিল৷একটা সময় তা বাড়তে বাড়তে চুড়ান্ত পর্যায় চলে যায়৷পাশের ঘর থেকে দীলিপ নাথের মা কিরন বালা নাথ স্বামী স্ত্রী’’র মধ্যে ঝগড়া মিমাংসা করতে যান৷কিন্তু তাতেও কোন সুরহা হয় নি৷একটা সময় পাষন্ড স্বামী দীলিপ নাথ দা নিয়ে আঘাত করতে শুরু করে তার স্ত্রী সঞ্চিতা নাথের উপর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top