News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম-আগরতলা রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
Image

সাব্রুম-আগরতলা রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১৬ এপ্রিল (হি. স.)৷৷ বাংলা নতুন বছরের প্রথম দিনে রেলে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শংকর ত্রিপুরা(২৫) এবং মনক্রই ত্রিপুরা(২৯) রেলে কাটা পরে মারা গেছেন৷ ঘটনার খবর পেয়ে আজ স্থানীয় বিধায়ক প্রভাত চৌধুরী তাদের বাড়ি গিয়েছেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷


প্রভাত বাবু বলেন, চৈত্র সংক্রান্তি থেকে বাবা গড়িয়া-র উতব শুরু হয় আজ তার সমাপ্তি হয়েছে৷ এই উপলক্ষ্যে জনজাতি অংশের বাবা গড়িয়া-র ভক্ত-রা মানুষের বাড়ি বাড়ি যান৷ তেমনি ৫০-৬০ জনের একটি দল চৈত্র সংক্রান্তি থেকে উতব উপলক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন৷ ওই দল-এ শংকর ও মনক্রই ছিলেন৷ তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ফেরার সময় গার্দাং এডিসি ভিলেজ-র হাওয়াইবাড়ি এলাকায় রেল লাইনে ওই দুই যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রেলে কাটা পরে তাদের মৃত্যু হয়েছে৷ পুলিশের বক্তব্য, সম্ভবত রাত ৮টায় সাব্রুম-আগরতলা ট্রেনের নীচে কাটা পড়েছেন ওই দুই যুবক৷ ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় জনগণ রেল লাইনে মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন৷


ওই খবর পেয়ে স্থানীয় বিধায়ক প্রভাত চৌধুরী হাওয়াইবাড়ি এলাকায় শংকর ত্রিপুরা এবং উত্তর ভুরাতলি এলাকায় মনক্রই ত্রিপুরার বাড়িতে গেছেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top