News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ কর্মসূচি
Image

একাধিক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন লালজরি উপ স্বাস্থ্যকেন্দ্রে ১০ এপ্রিল টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে ৯ জন শিশুকে ও ৩ জন গর্ভবতী মাকে টিকাকরণ করা হয়৷ অনুষ্ঠানে এমপিডব্লিও রাজকুমার সিংহ উপস্থিত গর্ভবতী মা ও শিশুদের সঠিক সময়ে টিকাকরণ, নিয়মিতভাবে আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দেন ও শিশুদের ৯ মাসের পর থেকে ভিটামিন-এ খাওয়ানোর ব্যাপারে, সঠিকভাবে হাত ধোয়ার কৌশল ও কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন৷ তাছাড়া রোগ প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও এবং আশাকর্মী৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


এদিকে, ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন লক্ষীপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে গত ৭ এপ্রিল টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ উক্ত কর্মসূচিতে মোট ১৫ জন মা ও শিশু উপস্থিত ছিলেন৷ এদের মধ্যে ছয় জন শিশু ও নয় জন মাকে টিকাকরণ করা হয়৷ অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মা ও শিশুদের সঠিক সময়ে টিকাকরণ, শিশুদের ৯ মাসের পর থেকে ভিটামিন-এ খাওয়ানোর গুরুত্ব, গর্ভবতী মায়েদের আয়রন ট্যাবলেট খাওয়ার গুরুত্ব, পরিবার পরিকল্পনা এবং ৪৫ বছর উর্দ্ধ সকলকে কোভিড-১৯ টিকা গ্রহণ করার ব্যাপারে আলোচনা করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিও এবং আশাকর্মী৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷


অন্যদিকে, কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন সাইদারপার উপ স্বাস্থ্যকেন্দ্রে গত ১২ এপ্রিল কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে ৯৬ জন সুুবিধাভোগীকে টিকাকরণ করা হয়৷ এদের মধ্যে ৬০ বছরের উর্ধে সুুবিধাভোগীরা ছিলেন ৩৪ জন ও ৪৫-৫৯ বছরের সুুবিধাভোগীরা ছিলেন ৬২জন৷ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্যকর্মীরা আহ্বান রাখেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এইচ ও, এমপিডব্লিও এবং আশাকর্মী৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top