News Flash

  • Home
  • Uncategorized
  • বাবাসাহেবের প্রেরণা নিয়ে কাজ করবে বিজেপি : জে পি নাড্ডা
Image

বাবাসাহেবের প্রেরণা নিয়ে কাজ করবে বিজেপি : জে পি নাড্ডা

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): বাবাসাহেব আম্বেদকরের প্রেরণা নিয়ে কাজ করবে বিজেপি। বিজেপি বাবাসাহেবের প্রেরণা নিয়ে সমাজের জন্য কাজ করায় দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার ভারতীয় সংবিধানের প্রণেতা ভারতরত্ন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি তৃণমূল সরকারকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “দলিতদের বিরুদ্ধে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল সরকার সিএএ-রও বিরোধিতা করছে।”  

বুধবার সকালে নিউটাউনের কদমপুকুরে ভারতীয় সংবিধানের রচয়িতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, “দেশের সর্বত্র ভারতরত্ন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। বাবাসাহেবের কাছ থেকে প্রেরণা নিয়ে সমাজের জন্য কাজ করায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” জে পি নাড্ডা বলেছেন, “বাবাসাহেব স্পষ্টভাবে বলেছিলেন, যে সমস্ত দলিত ভাইয়েরা পাকিস্তানে আছেন, যাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তাঁদের ভারতে নিয়ে আসা উচিত এবং বসবাস করতে দেওয়া উচিত। কিন্তু, তৃণমূল সরকার সিএএ-র বিরোধিতা করছে। দলিতদের বিরুদ্ধে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।”

নাড্ডা বলেছেন, “দলিত সমাজকে মুখ্যধারায় ফিরিয়ে আনার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টার্ট আপ ইন্ডিয়ার অধীনে দলিত ভাইদের ১০ লক্ষ থেকে ১০ কোটির ব্যবসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বাবাসাহেবকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে পঞ্চ তীর্থ প্রতিষ্ঠা করার কাজও করছেন মোদীজি।” তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “আমাদের আম্বেদকর যাত্রায় হামলা চালায় তৃণমূলের গুন্ডারা, অথচ কোনও এফআইআর দায়ের হয় না, কোনও তদন্ত হয় না। মমতা দিদিকে আমি বলতে চাই, এমন ধরনের হাজার হাজার হামলা হলেও আমরা যাত্রা বের করব এবং বাবাসাহেবের প্রেরণা নিয়ে কাজ করব।”

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top