News Flash

  • Home
  • Uncategorized
  • দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে কমিশনকে চিঠি তৃণমূলের
Image

দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : শীতলকুচি নিয়ে বরাহনগরের সভা থেকে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। দিলীপবাবুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি পরবর্তী কয়েকধাপে তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা চাপানোরও আবেদন করা হয়েছে ওই চিঠিতে।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। বরাহনগরের সভা থেকে সেই ঘটনার কথা উল্লেখ করে দিলীপবাবু বলেছিলেন, ‘‘আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছে কী হচ্ছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’’ এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। দিলীপের এই বক্তব্য সাধারণ ভোটারদের মনে ‘ভয়ের স়ঞ্চার করবে’, এমন অভিযোগ তোলে ঘাসফুল শিবির। সেই কথাই লেখা হয়েছে চিঠিতে।
তৃণমূলের দাবি, দিলীপ ঘোষের এই মন্তব্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের একেবারে পরিপন্থী। এই মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের সঞ্চার করবে ও ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করবে’। সেই কারণেই তাঁর বিরুদ্ধে কমিশনকে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে তৃণমূল। পাশাপাশি, পরের দফাগুলির নির্বাচনে দিলীপবাবু যাতে প্রচার করতে না পারেন, সেই নিষেধাজ্ঞা চাপানোরও আবেদন করা হয়েছে।  

তৃণমূলের চিঠিতে বলা হয়েছে, ‘দিলীপ ঘোষের মন্তব্যে এটা স্পষ্ট যে, তিনি এই হিংসার ঘটনা সমর্থন করেন। পরবর্তী কয়েকধাপের নির্বাচনে এমন হিংসার ঘটনা আবারও ঘটবে, তাঁর কথাতে সেই ইঙ্গিতও রয়েছে। পাশাপাশি, সিএপিএফ যদি ভোটদান প্রক্রিয়ার উল্টো দিকে দাঁড়িয়ে আইন বিরুদ্ধ কাজ করে, তাহলে প্রতিবাদও করতে পারবেন না সাধারণ মানুষ। আইনের শাসন যে মাটিতে আছে, সেখানে এমন ঘটনা ঘটতে পারে না’।

শুধু বিজেপি-র রাজ্য সভাপতি নন, ঘটনার সঙ্গে নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘাড়েও দায় চাপিয়েছে তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, ‘দিলীপের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে বিজেপি-র ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে সিএপিএফ। যিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি-র একজন তারকা প্রচারক, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধনও রয়েছে এই ঘটনায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top