News Flash

  • Home
  • Uncategorized
  • শচীন ওয়াজকে ১৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠাল আদালত
Image

শচীন ওয়াজকে ১৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠাল আদালত

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : মুম্বইয়ে এন্টিলিয়া কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত রবিবার মুম্বই পুলিশের সাসপেন্ডেড পুলিশ আধিকারিক শচীন ওয়াজ এবং তার সহকর্মী তথা প্রাক্তন ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট আধিকারিক রিয়াজ কাজিকে ১৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল। এদিন এনআইএ-র আইনজীবী ধৃত দুজনের দশদিনের হেফাজতের আবেদন জানান। কিন্তু আদালত তাদের পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেন।


এন্টিলিয়া কাণ্ডে নথি-তথ্য নষ্ট করা এবং ষড়যন্ত্রে থাকার অভিযোগে শনিবার রাতে এনআইএ-র তদন্তকারী দল রিয়াজ কাজিকে গ্রেফতার করে। এনআইএ-র জনৈক আধিকারিক জানান, শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মানসুখ হিরনের হত্যাকাণ্ডে সম্পর্কে তার যোগাযোগের ব্যাপার উঠে আসে। এরপর তাকে গ্রেফতার করা হয়। এদিন ধৃত শচীন ওয়াজের সঙ্গে রিয়াজও আদালতে পেশ করা হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে এবার দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top