News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার
Image

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : রবিবার রাষ্ট্রীয় কংগ্রেস পার্টি(এনসিপি) সুপ্রিমো শরদ পওয়ার ফের অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তার পিত্তাশয় সংক্রমণের হওয়ায় তিনি ভুগছিলেন। আগামীকাল সোমবার অস্ত্রোপচার করা হবে।

রাষ্ট্রীয় কংগ্রেস পার্টি এনসিপি মুখপাত্র এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এদিন টুইট করে এ কথা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, এনসিপি নেতা সঙ্গে তার মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলে হাসপাতালে রয়েছেন।


উল্লেখ্য, এর আগে এনসিপি নেতা শরদ পওয়ার পেট ব্যথার কারণে গত ৩০ মার্চ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার অস্ত্রোপচার করে পিত্তাশয় থেকে পাথর বের করা হয়। এরপর সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে ফেরেন।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top