News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
Image

উত্তরপ্রদেশে ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

লখনৌ, ১১ এপ্রিল (হি.স.) : করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত  সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি কোচিং সেন্টারগুলোকেও বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষাসংক্রান্ত আগে কোন সূচি আগে ঘোষণা করা হয়ে থাকলে, তা সূচি অনুযায়ী হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারীরা সেই সময় উপস্থিত থাকবেন। এর আগে মুখ্যমন্ত্রীর আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন কোনো ধর্মীয় স্থানে একসঙ্গে ৫জনের বেশি প্রবেশ না করতে পারেন। কোভিদ ১৯ প্রকোপ রোধ করতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top