News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম তিন জঙ্গি
Image

সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম তিন জঙ্গি

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীর। গত দুদিন আগেই সোপিয়ানে এক এনকাউন্টারে বড়সড় সাফল্য পেয়েছিল ভারতের যৌথ বাহিনী। গুলিতে খতম হয়েছিল ৭ জঙ্গি। এবার ফের ৩ জন জঙ্গিকে নিকেশ করল যৌথ বাহিনী। শনিবার রাতে সোপিয়ানে ১ জঙ্গির মৃত্যুর পরে আরও ২ জন জঙ্গিকেও খতম করা হয়েছে বলে রবিবার সকালে পুলিশের তরফে জানানো হয়েছে।


আগে থেকে পাওয়া খবর অনুযায়ী যৌথ বাহিনী শনিবার রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হাদিপোরার একটি এলাকা ঘিরে ফেলে। এরপরই বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কিছুক্ষণ লড়াই চলার পরে ১ জঙ্গি খতম হয়। সব মিলিয়ে এই অভিযানে মারা গেল ৩ জঙ্গি।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতি পেশ করে জানানো হয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে চেষ্টা করছে যাতে সদ্য জঙ্গি দলে যোগ দেওয়া জেহাদিদের সমাজের মূলস্রোতে ফেরানো যায়। এব্যাপারে তাদের অভিভাবক ও পরিবারের সদস্যদেরও সাহায্য নেওয়া হচ্ছে। এমনকি এদিনের অভিযানে নিহত এক জঙ্গিও সদ্য দলে যোগ দিয়েছিল।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top