News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিপি হাসপাতালে সফল নিউরোসার্জারি
Image

জিবিপি হাসপাতালে সফল নিউরোসার্জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে একের পর এক উল্লেখযোগ্য অস্ত্রোপচারের মাধ্যমে রাজ্যবাসীকে গর্বিত করছেন চিকিৎসকরা৷ এর ফলে রাজ্যের মানুষ উন্নততর চিকিৎসা পরিষেবা পাচ্ছেন এবং চিকিৎসকদের উপর জনগণের আস্থা ক্রমশ বাড়ছে৷


সম্পতি নিউরোসার্জন ডাঃ সিদ্ধা রেড্ডি রাজ্যে একাধিক রোগীর নিউরোসার্জারির সফল অস্ত্রোপচার করেছেন৷ কৃষ্ণনগরের বাসিন্দা শিবপদ রায় চৌধুরী (৮৩ বৎসর) মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংজ্ঞাহীন হয়ে গিয়েছিলেন৷ তিনি বিছানাতেও শয্যাশায়ী ছিলেন৷ তাঁর প্রাণসংশয় ছিল৷ জিবি হাসপাতালে নিয়ে এলে গত ৩ এপ্রিল তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এই অস্ত্রোপচার করেন ডাঃ সিদ্ধা রেড্ডি৷ অ্যানেস্থেসিস্ট ছিলেন ডাঃ দেবাশিস দাস৷ অস্ত্রোপচারে ডঃ রেড্ডির সঙ্গে ছিলেন ডাঃ দ্বৈপায়ন দত্ত, ও টি সিস্টার বুখরাই জমাতিয়া এবং ও টি টেকনিসিয়ান শুভায়ন চক্রবর্তী৷ রোগীর অবস্থা এখন স্থিতিশীল৷ ফলে তাঁর পরিবার পরিজনরা আনন্দিত৷


জিরানীয়ার বাসিন্দা জয়ন্ত সরকারের (৪৩ বৎসর) সেরিবাল স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়৷ তাঁরও ৩ এপ্রিল মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ অস্ত্রোপচার করেন ডাঃ সিদ্ধা রেি-৷ অ্যানেস্থেসিস্ট ছিলেন ডাঃ দেবাশিস দাস৷ অস্ত্রোপচারে ডাঃ রেি-র সঙ্গে ছিলেন ডাঃ দ্বৈপায়ন দত্ত, ও টি সিস্টার দীপিকা সরকার এবং ও টি টেকনিসিয়ান রাজেন্দ্র মুড়াসিং৷


সিমনার বাসিন্দা রঞ্জিত দেববর্মার (২৯ বৎসর) সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত লেগেছিল৷ তাঁরও মস্তিষ্কে অে’াপচার করা হয় গত ১ এপ্রিল৷ এই অস্ত্রোপচারে ডাঃ রেড্ডির সঙ্গে ছিলেন ডাঃ শুভাশিস লস্কর, ও টি সিস্টার বুখরাই জমাতিয়া এবং ও টি টেকনিসিয়ান পল্লব বৈদ্য৷ অ্যানেস্থেসিস্ট ডাঃ দেবাশিস দাস৷ প্রত্যেক রোগীই বর্তমানে বিপদমুক্ত৷ এই সফল অস্ত্রোপচারের ফলে তিনটি অমূল্য প্রাণ রক্ষা পেল৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top