News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় যান দূর্ঘটনায় নিহত যুবক
Image

তেলিয়ামুড়ায় যান দূর্ঘটনায় নিহত যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ এপ্রিল৷৷ ফের যান দূর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক৷ নিহত যুবকের নাম দীপঙ্কর শীল৷ তার বাড়ি তেলিয়ামুড়া থানার অধীন মোহরছড়ায়৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে এগারটা নাগাদ ইচারবিল এলাকায়৷


জানা গিয়েছে, টিআর- ০৬- ০২১৬ নম্বরের মারুতী ভ্যানটি মোহরছড়া থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ রাত আনুমানিক সাড়ে এগারটা নাগাদ ইচারবিল এলাকায় রাস্তার পাশে একটি বিদ্যুতের খঁুটির সাথে ধাক্কা লাগে ওই ভ্যানটির৷ বিকট আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেয়া হয় তেলিয়ামুড়া ফায়ার স্টেশনে৷ দমকলের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দীপঙ্কর শীল নামে এক যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই দীপঙ্কর শীলের মৃত্যু হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ গাড়িটি আটক করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top