News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের সেন্ট্রাল জোন অফিসে ইন্টারনেট গোলযোগ, ট্যাক্স প্রদানে চরম দুর্ভোগে জনগণ
Image

পুর নিগমের সেন্ট্রাল জোন অফিসে ইন্টারনেট গোলযোগ, ট্যাক্স প্রদানে চরম দুর্ভোগে জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোন অফিসে ইন্টারনেট সংযোগের গোলযোগের কারণে ভোক্তারা মারাত্মক সমস্যার সম্মুখীন৷দুর্নীতি রোধে এবং সরকারি কাজকর্ম দ্রুত সম্পন্ন করার লক্ষে অনলাইন ব্যবস্থার ওপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷


রাজ্যও এ ক্ষেত্রে পিছিয়ে নেই৷ কিন্তু যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে অনুন্নত ত্রিপুরায় ইন্টারনেট ব্যবস্থা খুবই দুর্বল৷ এর খেসারত ভোগ করতে হচ্ছে অফিস আদালত থেকে শুরু করে সাধারণ মানুষ জনকে৷ ইন্টারনেটের গোলযোগের কারণে প্রতিনিয়ত বিভিন্ন অফিসে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর গুলি রীতিমত অসহায় হয়ে পড়েছে৷ এ ধরনেরই এক চিত্র পরিলক্ষিত হয়েছে আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোন অফিসে৷ গত তিনদিন ধরে ট্যাক্স জমা দিতে এসে সাধারণ মানুষজন দুভর্োগের সামিল হচ্ছেন৷


মার্চ-এপ্রিল মাসে পুরো নিগমের ট্যাক্স জমা দিতে ব্যাপকসংখ্যক মানুষজন আসেন৷ কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে ইন্টারনেট গোলযোগ দেখা দেওয়ায় সমস্যা আরো চরম আকার ধারণ করেছে৷ শুধু ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে নয় অন্যান্য পরিষেবা আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে৷ আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোন অফিসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে পরিষেবা না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা৷ইন্টারনেট পরিষেবা আরও দ্রুতগামী করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ভোক্তা সাধারণের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top