News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শিশু উদ্যানে শুরু হয়েছে চৈত্র রিডাকশন সেল
Image

আগরতলা শিশু উদ্যানে শুরু হয়েছে চৈত্র রিডাকশন সেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির মধ্যেই বুধবার থেকে আগরতলায় শিশু উদ্যানে শুরু হয়েছে চৈত্রের হাট৷আগরতলা পুর নিগমের অনুমতিক্রমে শিশু উদ্যান এর পুকুরের পাড়ে বুধবার থেকে শুরু হয়েছে চৈত্রের হাট৷ ব্যবসায়ীরা বিভিন্ন পসারি নিয়ে সকাল থেকেই চৈত্রের হাটে সামিল হন৷ দোকান খুলে বসলেও ক্রেতাদের যেমন দেখা নেই৷ তাতে যারপরানই হতাশাগ্রস্ত চৈত্রের হাটে বিভিন্ন পসারী দিয়ে আসা ব্যবসায়ীরা৷

ব্যবসায়ীরা জানান অন্যান্য বছর আরও অনেক আগে থেকেই চৈত্রের হাট শুরু হতো৷ এবছর অনেক দেরিতে চৈত্রের হাট বসার অনুমতি দিয়েছে আগরতলা পুর নিগমের কর্তৃপক্ষ৷ চৈত্রের হাটে শকুন্তলা রোডে নেতাদের বেশি ভিড় হয়৷ এবছর শকুন্তলা রোডে চৈত্রের হাট বসার অনুমতি দেয়নি প্রশাসন৷ ফলে হাঁটে দোকান নিয়ে বসতে ইচ্ছুক ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা ব্যক্ত করেছেন৷রাজ্যে করোণা সংক্রমণের হার প্রতিদিনই বেড়ে চলেছে৷ এই পরিস্থিতিতে চৈত্রের হাট বসালেও ক্রেতারা তাতে কতটা সাড়া দেবেন তা নিয়ে নানা মহলে প্রশ্ণ উঠেছে৷ কেননা চৈত্রের হাটে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোনো সম্ভাবনা নেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top