News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ২১ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১, মুখ্যমন্ত্রীর সংস্পর্শে সংক্রমিত হলেন এক
Image

রাজ্যে আরও ২১ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১, মুখ্যমন্ত্রীর সংস্পর্শে সংক্রমিত হলেন এক

আগরতলা, ৭ এপ্রিল (হি.স.): করোনা-র দ্বিতীয় ঢেউ-র ভয়াবহতা ক্রমশ তেজি হচ্ছে৷ গত ২৪ ঘন্টায় ২১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে অধিক বলে স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন পর্যালোচনা করে জানা গিয়েছে৷ এদিকে, আজ করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী-র সংস্পর্শে ছিলেন এমন ৭৬ জনের নমুনা পরীক্ষা করেছে স্বাস্থ্য দফতর৷ তাদের মধ্যে এক জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তিনি মুখ্যমন্ত্রী-র নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত বলে সূত্রের খবর৷ তাকে বর্তমানে বাড়িতে আইসোলেশন-এ রাখা হয়েছে৷


গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় আরটি-পিসিআর ২৬১ জনের এবং রেপিড এন্টিজেন ৮৭৩ জনের মোট ১১৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে আরটি-পিসিআর ৪ জন এবং রেপিড এন্টিজেন ১৭ জন মোট ২১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এদিকে, করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন রোগ মুক্তি পেয়েছে৷ প্রসঙ্গত, মাঝে অনেকটা সময় করোনা-র তাণ্ডব ত্রিপুরায় বন্ধ হয়েছিল৷ কিন্ত, গত কিছুদিন ধরে ফের করোনা আক্রমন শুরু করেছে৷ গত ২৪ ঘন্টায় প্রাপ্ত করোনা-র খবর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সর্বাধিক ভয়ংকর বলেই মনে করা হচ্ছে৷


করোনা-র প্রকোপ ত্রিপুরায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে৷ ফলে, করোনা মোকাবিলায় বিধিনিষেধ কঠোরভাবে পালন সুনিশ্চিত করার জন্য সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার৷ তাতে নিয়ম লঙ্ঘন হলে জরিমানা আদায়ের উপর বিশেষ ভাবে জোর দিতে বলেছেন তিনি৷ অবশ্য জনসচেতনতাকেও প্রাধান্য দেওয়ার জন্য আদেশ দিয়েছেন মুখ্যসচিব৷


মুখ্যসচিবের নির্দেশ, ত্রিপুরার বিভিন্ন স্থানে করোনা-র বাড়বাড়ন্তের জন্য মাস্ক পরিধান, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি জেলাশাসকদের সুনিশ্চিত করতে হবে৷ সে-ক্ষেত্রে মাইকিং করে জনসচেতনতা বাড়াতে হবে৷ তিনি বলেন, বিভিন্ন শপিং মল, বাজারে নজরদারি রাখার জন্য পর্যাপ্ত টিম গঠন করতে হবে৷ তাঁরা প্রয়োজনে জরিমানা আদায়ে জোর দেবে৷ তাঁর সাফ কথা, পুলিশের সাথে যৌথ টিম গঠন করে নজরদারি চালাতে হবে এবং করোনা বিধি অমান্যকারীদের অবশ্যই জরিমানা করতে হবে৷ তিনি বলেন, প্রত্যেক শনিবার মাস্ক পরিধানের বিষয়টিকে জনগণের দরবারে পৌছে দিতে হবে৷ তার জন্য প্রয়োজনীয় প্রচারাভিযান চালানো যাবে৷
তিনি সকল মহকুমাশাসক এবং বিডিওদের করোনা সম্পর্কে রাজ্যব্যাপী জনসচেতনতা বাড়াতে নির্দেশ দিয়েছেন৷ শুধু তা-ই নয়, প্রতি সোমবার সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ মুখ্যসচিব ওই আদেশে করোনা-র টিকা নির্দিষ্ট ব্যক্তিদের প্রদান সুনিশ্চিত করতে বলেছেন৷ এছাড়া, পুর ও নগর সংস্থা অফিস, সুকল এবং কলেজে স্যানিটাইজের ব্যবস্থা ধারাবাহিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন৷ তিনি সমস্ত জেলাশাসকদের আজ সন্ধ্যার মধ্যেই নির্দেশাবলী খতিয়ে দেখে কোনও সমস্যা থাকলে তা জানাতে নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top