News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হল এডিসি নির্বাচন, ভোট পড়েছে ৮৫.১%
Image

বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হল এডিসি নির্বাচন, ভোট পড়েছে ৮৫.১%

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.)৷৷ সাঙ্গ হল এডিসি নির্বাচন৷ হাইভোল্টেজ পাহাড় নির্বাচনে ৮০ শতাংশের অধিক ভোটের হার রেকর্ড করেছে নির্বাচন কমিশন৷ তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্যের৷ ১৫৭ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-এ বন্দি হয়েছে৷ আগামী ১০ এপ্রিল ফলাফল জানা যাবে৷ জয়ের বিষয়ে নিশ্চিত বিজেপি-আইপিএফটি, বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএনপিটি-টিএসপি জোট সহ সমস্ত রাজনৈতিক দল৷


সকাল থেকে উৎসবের মেজাজে ভোট হয়েছে ঠিকই, কিন্তু কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ঘটনা উৎসবের আমেজ কিছুটা ফিকে করেছে বলে মনে করা হচ্ছে৷ এআইজিপি (আইন-শৃঙ্খলা) জানিয়েছেন, ত্রিপুরায় এডিসি নির্বাচন শান্তিপূর্ণ ছিল৷ কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএম গোলযোগের কারণে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে৷ তবে, স্বল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করেছে নির্বাচন কমিশন৷ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণেই শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে, দাবি করেন তিনি৷


এদিন বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে এডিসি মহারণ৷ খোয়াই জেলার রামচন্দ্রঘাট কেন্দ্রের ১২/২৪ নং বুথে ইভিএম-এ তিপ্রাল্যান্ড স্টেটপার্টি-র প্রতীক চিহ্ণ আনারস অস্পষ্ট থাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল৷ ফলে, প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ এদিকে, ২৭ নং পূর্ব মুহুরিপুর ভুরাতলি কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজের ৫ নং এবং ৬ নং বুথ এলাকার রতনপুর বাজারে দুষৃকতকারীদের আক্রমণে আহত হন চারজন৷ অন্যদিকে, ২১ মহারানি চেলাগাং হোলাক্ষেত হাইসুকল এক নম্বর বুথে ইভিএম প্রায় তিন ঘণ্টা বিকল ছিল বলে জানা গেছে৷ ফলে ভোট না দিয়েই অনেক ভোটার চলে গেছেন৷ ইভিএম বিকল হওয়ার ঘটনায় প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গণদেবতারা৷


আজ ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলি কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজে ৫ এবং ৬ নং বুথে ভোটারদের বুথে ঢোকার সময় মারধরের অভিযোগ উঠেছে৷ ওই অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছিল৷ এদিকে, ২২ কাঁঠালিয়া-মির্জা রাজাপুর কেন্দ্রের ৫৭ নং বুথের তুলামুড়া ফরেস্ট অফিসটিলায় বিজেপি কর্মীদের উপর তিপ্রা মথা-র কর্মীদের হামলা এবং ইট পাটকেল ছোঁড়ার কারণে গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েজন বিজেপি কর্মী৷ আহতদের প্রথমে গোমতী জেলা হাসপাতালে ও পরবর্তীতে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


আজ আমতলি গোলাঘাটি কেন্দ্রের ধরিয়াতল হাইসুকল বুথে তিপ্রা দল ও বিজেপি-আইপিএফটি জোটের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল৷ এদিকে, বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের যুবতারা এলাকায় হলিক্রস সুকল বুথে দুষৃকতকারীরা ইভিএম ভেঙে দিয়েছে বলে অভিযোগ মিলেছে৷
সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে কিছু স্থানে টানটান উত্তেজনা ছিল৷ কিন্তু পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top