News Flash

  • Home
  • Uncategorized
  • মাও হামলায় শহিদ বীর সন্তানের মরদেহ আজ আসবে রাজ্যে
Image

মাও হামলায় শহিদ বীর সন্তানের মরদেহ আজ আসবে রাজ্যে

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরার আরও এক বীর জওয়ান শহিদ হয়েছেন৷ দেশ সেবায় সবর্োচ্চ বলিদান দিলেন উত্তর ত্রিপুরা জেলর্া ধর্মনগরের ভাগলপুরের যুবক শম্ভু রায়৷ আগামীকাল সকাল সাড়ে আটটায় এয়ার ইন্ডিয়া-র বিমানে তাঁর মরদেহ ত্রিপুরায় আসবে৷ তিনি সিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের জওয়ান ছিলেন৷ রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ হয়েছেন তিনি৷ ওই মাও হামলায় আরও ২২ জন বীর জওয়ান শহিদ হয়েছেন৷ এই খবর ত্রিপুরায় পৌঁছতেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্য ও বিভিন্ন অংশের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন৷ এদিকে, ওই হামলায় ত্রিপুরার আরও এক বীর সন্তান গুরুতর আহত হয়েছেন৷


শম্ভু রায় ২০১৫ সালে সিআরপিএফের কোবরা বাহিনীতে যোগদান করেছিলেন৷ ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় তাঁর কর্মস্থল ছিল৷ গতকাল ওই এলাকায় অন্যান্য জওয়ানদের সাথে মাও বিরোধী অভিযানে গিয়েছিলেন তিনি৷ মাওবাদীদের হামলায় সেখানে শহিদ হয়েছেন ২৩ জওয়ান৷ তাঁদের মধ্যে ত্রিপুরার বীর সন্তান শম্ভু রায়ও রয়েছেন৷ শম্ভু রায়ের শহিদ হওয়ার খবর ধর্মনগরে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে৷ ত্রিশ বছরের শম্ভু পরিবারের চার ভাইবোনের মধ্যে ছোট৷ ১২ দিন আগে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে গিয়েছিলেন৷ তাঁর বাবা পেশায় একজন কৃষক৷ ওই খবর আসার পর গোটা পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েন৷ গ্রামের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় শহিদ জওয়ান শম্ভু রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন৷ তিনি বলেন, দেশ সেবায় শম্ভু রায়ের এই আত্মবলিদান ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী শ্রদ্ধার সাথে নমন করছেন৷ মুখ্যমন্ত্রী এদিন মাওবাদী হামলায় আহত অন্যান্য জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ জানা গিয়েছে, আগামীকাল সকালের এয়ার ইন্ডিয়া-র বিমানে শহিদ জওয়ানের মরদেহ আগরতলায় আসবে৷ বিমান বন্দরে তাঁকে শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ ধর্মনগর নিয়ে যাওয়া হবে৷ এদিকে আগরতলার অশ্বিনীমার্কেট এলাকার বীর জওয়ান তাপস পাল ওই হামলায় গুরুতর আহত হয়েছেন৷ তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top