News Flash

  • Home
  • Uncategorized
  • চৈত্র মেলায় অংশ নিতে পুর নিগমের অফিসে ফরম সংগ্রহ করতে ভীড় হকারদের
Image

চৈত্র মেলায় অংশ নিতে পুর নিগমের অফিসে ফরম সংগ্রহ করতে ভীড় হকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ করোন ভাইরাস সংক্রমণ আতঙ্ক অপেক্ষা করে এবছরও চৈত্রের রিডাকশন হাট বসানোর অনুমতি দিচ্ছে আগরতলা পৌরনিগম৷ রাজধানী আগরতলা শহর শহর রাজ্যের বিভিন্ন স্থানে চৈত্র মাসে রেডাকশন হাট বসানোর প্রবণতা বেশ কয়েকবছর ধরেই চলে আসছে৷ গতবছর করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় চৈত্রের হাট আগরতলা শহরের কোথাও বসে নি৷ এ বছরও করোনার দ্বিতীয় ঢ়েউ আছড়ে পড়তে শুরু করেছে৷ গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷

রাজ্যের কোথাও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না৷ প্রশাসনও এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করেনি৷ তাতে সচেতন মহল রীতিমতো উদ্বিগ্ণ৷ এর মধ্যেই আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ আগরতলা শহরে চৈত্রের হাট বসানোর অনুমতি দিচ্ছে৷সোমবার পুরো নিগমের প্রধান কার্যালয় থেকে ২০০ টি ফরম বিলি করা হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুরো নিগমের সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার সুব্রত ভট্টাচার্য জানান, এবছর রবীন্দ্র ভবনের সামনে কোনোভাবেই চৈত্রের ডিডাকশন হাট বসতে দেওয়া হবে না৷ শিশু উদ্যান এর পুকুরের পাড়ে এবছর সীমিত কিছু লোকজনদেরকে বসার সুযোগ দেওয়া হবে৷ মোট ২০০ টি ফরম বিলি করা হয়েছে৷তার মধ্যে ১৭০ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে বসার সুযোগ দেওয়া হবে৷যারা চত্বরের হাটে দোকান নিয়ে বসবেন তাদের কাছ থেকে ১০০০ টাকা করে আদায় করা হবে৷

পৌরনিগমের পক্ষ থেকে পানীয় জল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হবে৷ আলোর ব্যবস্থা করতে হবে দোকানিদের৷সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে চৈত্রের রিডাকশন হাট বসার সুযোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷এদিকে পৌরনিগমের সিদ্ধান্ত কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুর নিগম বিগত বছরে যেখানে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ভাড়া নিয়েছে সে ক্ষেত্রে এবছর টাকা ভাড়া দেওয়ার কথা ঘোষণা করেছে৷ তারা কোনভাবেই ১০০০ টাকা ভাড়া দিতে পারবে না বলে স্পষ্টভাবে জানায়৷শেষ পর্যন্ত পুরো নিগাম কর্তৃপক্ষ পাঁচশত টাকা করে ভাড়া দেওয়ার কথা বলেন৷ তাতও তীব্র আপত্তি জানায় তারা৷ এ নিয়ে পুরো নিগমের প্রধান কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে তারা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top