News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, আক্রান্ত স্টেট ব্যাঙ্ককর্মী, দুই বিমান যাত্রীর দেহে মিলল সংক্রমণ
Image

রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, আক্রান্ত স্টেট ব্যাঙ্ককর্মী, দুই বিমান যাত্রীর দেহে মিলল সংক্রমণ

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনা-র প্রকোপ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে৷ ইতিমধ্যে একাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে স্টেট ব্যাঙ্ক কর্মীরাও রয়েছেন৷ এমন-কি, আজ এয়ার ইন্ডিয়া-র বিমানে আগরতলায় এসেছেন এমন দুই যাত্রীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তবে উদাসীনতা সর্বত্রই ফুটে উঠছে৷ কারণ, মানুষ সচেতন নন৷ ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালঘাম ছুটছে৷


সোমবার স্টেট ব্যাঙ্ক আগরতলা ব্রাঞ্চের এজিএম সেনধর দুবে বলেন, সম্প্রতি ৩ ব্যাঙ্ক কর্মীর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ তাঁদের সংস্পর্শে গিয়ে আরও ১১ জন আক্রান্ত হয়েছেন৷ তাঁরা সকলেই বর্তমানে বাড়িতে একান্তবাসে রয়েছেন৷ তাঁর দাবি, করোনা বিধি ব্যাঙ্কে মেনে চলা হচ্ছে৷ মাস্ক ছাড়া কারোর ব্যাঙ্কে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ শুধু তা-ই নয়, ব্যাঙ্কের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে৷


তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পশ্চিম আগরতলা থানায় অতিরিক্ত পুলিশ কর্মী ব্যাঙ্কে মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিল৷ আজ থেকেই দুই পুলিশ কর্মী করোনা বিধি বাস্তবায়নে মোতায়েন করেছে অরক্ষা দফতর৷ তাঁর দাবি, ব্যাঙ্কের গ্রাহক কর্মী সকলেই মাস্ক পড়ছেন, স্যানিটাইজার ব্যবহার করছেন৷ এছাড়া, করোনা আক্রান্ত ব্যাঙ্ক কর্মীদের সংস্পর্শে এসেছেন গ্রাহক ও অন্যান্যদের খুঁজে বের করার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে৷


এদিকে, আজ এয়ার ইন্ডিয়া-র বিমানে দিল্লি এবং কলকাতা থেকে আসা দুই যাত্রীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের বাড়িতে একান্তবাসে পাঠানো হয়েছে৷ তবে, ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আগত কারোর দেহে এখন করোনা-র সংক্রমণ পাওয়া যায়নি৷ অবশ্য, অধিকাংশই বাংলাদেশ থেকে আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট সাথে করে নিয়ে আসছেন৷


ত্রিপুরায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হচ্ছে, কিন্তু জনগণের উদাসীনতা আগামীদিনে অসম্ভব বিপদ ডেকে আনবে৷ কারণ, এখনও অনেকের মুখে মাস্ক থাকে না, সামাজিক দূরত্ব বজায় রাখেন না৷ ফলে, করোনা শীঘ্রই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তা সহজেই অনুমান করা যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top