News Flash

  • Home
  • Uncategorized
  • শহরের নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

শহরের নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের বনেদি সুকল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয় এর মধ্যেই বিভিন্ন দোকানপাট, বাড়িঘরে চুরির পাশাপাশি সুকল এবং অফিস গুলিতে পরপর চুরির ঘটনা ঘটে চলেছে৷ স্বাভাবিক কারণেই নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষজন আতঙ্কে রয়েছেন৷


সোমবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন বিদ্যালয়ের শৌচালয়ের ভেতরের সমস্ত পাইপ খুলে নিয়ে গেছে চোরেরা৷পরপর দুদিন ছুটি থাকার পর বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে রীতিমতো হতবাক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিদ্যালয় নাইটগার্ড রয়েছে৷ নাইটগর্ড থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা ঘটেছে৷ নাইট গার্ড থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনায় বিস্মিত স্থানীয় মানুষজন৷ প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ের পেছন দিক দিয়ে অবাধে মানুষ ঢুকতে পারে৷


সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বিদ্যালয় এর ভিতরে ঢুকে এ ধরনের কাজকর্ম সংগঠিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷পরপর এ ধরনের চুরির ঘটনায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া মালপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top