News Flash

  • Home
  • Uncategorized
  • বেতাগায় বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন গৃহবধূ
Image

বেতাগায় বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ এপ্রিল৷৷ কথা কাটাকাটির জেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক গৃহবধূ৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাহা পাড়া এলাকার বাসিন্দা শ্রীপতি নমঃ এর সঙ্গে গতকাল রাতে উনার স্ত্রী শিল্পী ভৌমিক নমঃ (২৫) এর কথা কাটাকাটি হয়৷


এই নিয়ে গৃহবধূর স্বামী সংবাদ মাধ্যমের সামনে জানান কথা কাটাকাটির পর তিনি স্ত্রীর গালে একটি চড় মারেন৷ পরবর্তী সময় সবকিছু ঠিকঠাক চলছিলো৷ এরইমধ্যে আজ দুপুর আনুমানিক ১ ঘটিকায় গৃহবধূ রান্নাঘরে গিয়ে আত্মহত্যার পথ বেছেনেয়৷ ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে৷ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top