News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সাব্রুমে, প্রশ্ণ দূর্ঘটনা না আত্মহত্যা
Image

রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সাব্রুমে, প্রশ্ণ দূর্ঘটনা না আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ আগরতলা থেকে সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির৷ নাম গৌতম পাল (৩৭) বাড়ি সাব্রুম মহকুমার সমরগঞ্জ এলাকায়৷ ঘটনা বিলোনিয়া মনুর মুখ রেল সংলগ্ণ এলাকায়৷


জানা যায় এই ব্যক্তি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন৷ কয়েকদিন আগে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলাবাড়িয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে৷গতকাল রাতে একবার রেলে আত্মহত্যার চেষ্টা করলে টের পেয়ে আত্মীয়রা তাকে বাঁচিয়ে আনলেও আজ কিন্তু আজ তথা রবিবার শেষ রক্ষা করতে পারিনি৷


সকলকে ফাঁকি দিয়ে চলে আসে রেললাইনে উঠে ট্রেনের সামনে এসে আত্মহত্যা করে৷ ঘটনাস্থলে এলাকাবাসীরা খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিলোনিয়া থানার পুলিশ ছুটে আসে৷ ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়েযাওয়া হয় বিলোনীয়া মহকুমা হাসপাতালে৷ প্রসঙ্গত, রাজ্যে কিছুদিন পরপরই রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ এক্ষেত্রে আত্মহত্যার ঘটনাও নেহাত কম নয়৷ তাতে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে৷

Releated Posts

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top