News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে মাও হামলায় রাজ্যের বীর জওয়ান শম্ভ রায়ের সর্বোচ্চ বলিদান
Image

ছত্তিশগড়ে মাও হামলায় রাজ্যের বীর জওয়ান শম্ভ রায়ের সর্বোচ্চ বলিদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ রাজ্যের আরও এক বীর জওয়ান শহিদ হয়েছেন৷ দেশের সেবায় সর্বোচ্চ বলিদান দিলেন ধর্মনগরের ভাগলপুরের যুবক শম্ভু রায়৷ তিনি সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন৷ রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ হয়েছেন৷ এই খবর রাজ্যে পৌঁছতেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে৷


জানা গিয়েছে শম্ভু রায় ২০১৫ সালে সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়ানে যোগদান করেছিলেন৷ তাঁর কর্মস্থল ছিল ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায়৷ এদিন ওই এলাকায় অন্যান্য জওয়ানদের সাথে মাও বিরোধী অভিযানে গিয়েছিলেন শম্ভু৷ মাওবাদীদের হামলায় এদিন সেখানে শহিদ হয়েছেন ২২ জওয়ান৷ এর মধ্যে রাজ্যের বীর জওয়ান শম্ভু রায়ও রয়েছেন৷


এদিন শম্ভু রায়ের শহিদ হওয়ার খবর ধর্মনগরে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে৷ ত্রিশ বছরের শম্ভু পরিবারের চার ভাইবোনের মধ্যে ছোট৷ ১২ দিন আগে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যান৷ শম্ভু রায়ের বাবা একজন কৃষক৷ এদিন এই খবর পাওয়া মাত্র গোটা পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন৷ গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে৷

প্রতিবেশী থেকে শুরু করে গ্রামের সব মানুষের বক্তব্য শম্ভু অত্যন্ত কঠোর পরিশ্রমি ছিলেন৷ শুধু তাই নয় সবার সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সুসম্পর্ক বজায় রেখে চলতেন৷ তাঁর এই শহিদ হওয়ার খবরে গোটা গ্রাম শোকস্তব্ধ৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় শম্ভু রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন৷ তিনি বলেন, দেশ সেবায় শম্ভু রায়ের এই আত্মবলিদান ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী শ্রদ্ধার সাথে নমন করছেন৷ মুখ্যমন্ত্রী এদিন মাওবাদী হামলায় আহত অন্যান্য জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ প্রসঙ্গত, আগরতলার অশ্বীনিমার্কেট এলাকার বীর জওয়ান তাপস পাল এদিনের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে খবর৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top