News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৪ জন, প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৪ জন, প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ দেশের বিভিন্ন রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে৷ এদিন রাজ্যে মোট ১২২৫ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ১৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ ১২২৫ এর মধ্যে আরটিপিসিআর করা হয়েছে ১৭৫ জনের এবং রেপিড এন্টিজেন্ট টেস্ট করা হয়েছে ১০৫০ জনের৷ নতুন করে মৃত্যুর কোন খবর নেই৷ তবে দশজন রোগী সুস্থ হয়েছেন বলে সরকারীভাবে জানানো হয়েছে৷


এই পরিস্থিতিতে পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সাধারন মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ সেই মোতাবেক রবিবার সকালে রাজধানীর বটতলা বাজারে বিশেষ সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে৷ কর্মসূচির অঙ্গ হিসেবে সাধারন মানুষের মধ্যে মাক্স ও সেনিটাইজার বিতরণ করা হয়৷ পাশাপাশি মাস্ক ও সেনিটাইজার ব্যবহারের বিষয়ে মানুষকে সচেতন করা হয়৷


উপস্থিত ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অসিম সাহা, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলার মেডিক্যাল অফিসার ডাক্তার সঙ্গীতা চক্রবর্তী সহ অন্যান্যরা৷ সদর মহকুমার মহকুমা শাসক অসিম সাহা ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই সচেতনতা মূলক কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের অবগত করেন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top