News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের লকডাউনের খবরে, সতর্কতা অবলম্বন করছে ভারতীয় ট্রাক চালকেরা
Image

বাংলাদেশের লকডাউনের খবরে, সতর্কতা অবলম্বন করছে ভারতীয় ট্রাক চালকেরা

চ্যাংরাবান্ধা, ৪ এপ্রিল (হি.স.):   বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও হু হু করে বাড়ছে করোনা । সংক্রমণ মোকাবিলায় সোমবার আগামী সাতদিনের জন্য় লকডাউন জারি হতে চলেছে বাংলাদেশে।  বাংলাদেশে লকডাউন জারি হওয়ার বিষয় প্রকাশ্যে আসতেই কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য কেন্দ্র হয়ে চলাচল করা ট্রাক চালকেরা করোনা বিধি মেনে আগাম সতর্কতা অবলম্বন করতে শুরু করেছেন।

পড়শি দেশে লকডাউন জারির সম্ভবনার খবর ছড়িয়ে পড়তেই ভারত থেকে বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া ট্রাক চালকদেরও আগাম সচতেনতা অবলম্বন করতে দেখা গিয়েছে। বেড়েছে মাস্ক, গ্লাভস স্য়ানিটাইজারের ব্যবহার। ট্রাক চালকেরা জানিয়েছেন, শনিবার থেকে পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ওই দেশের প্রশাসনের তরফে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের বিষয় খতিয়ে দেখা হচ্ছে গুরুত্ব সহরকারে। ভিন দেশে গিয়ে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তাই আমরা আগাম সতর্কতা অবলম্বন শুরু করেছি।

চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল কুমার ঘোষ বলেন, ‘এনিয়ে কোনও প্রকার নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছায়নি। যদিও যাবতীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরাও সর্বদা সচেতন রয়েছি।’

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top