News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু ৭১৪ জনের, দৈনিক করোনা-সংক্রমণ বেড়ে ৮৯,১২৯
Image

২৪ ঘন্টায় ভারতে মৃত্যু ৭১৪ জনের, দৈনিক করোনা-সংক্রমণ বেড়ে ৮৯,১২৯

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ভারতে করোনাভাইরাসের সংক্রমণের ক্রমেই ঊর্ধ্বমুখী। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯,১২৯ জন। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা এক ধাক্কায় ৭১৪-তে পৌঁছে গিয়েছে। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৬.৫৮-লক্ষের (৫.৩২) গণ্ডি ছাড়িয়ে গেল। সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুস্থতাও স্বস্তি দিচ্ছে, শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৪৪,২০২ জন করোনা-রোগী। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১৫,৬৯,২৪১ জন করোনা-রোগী (৯৩.৩৬ শতাংশ)।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৯,১২৯ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৩,৯২,২৬০-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৭১৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬৪,১১০ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৫৮ হাজার ৯০৯ জন (৫.৩২ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৪৪,২১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ২৯৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৩০,৯৩,৭৯৫ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top