News Flash

  • Home
  • Uncategorized
  • ফের করোনার প্রকোপ রাজ্যে নতুন ১০ জনের দেহে সংক্রমণ
Image

ফের করোনার প্রকোপ রাজ্যে নতুন ১০ জনের দেহে সংক্রমণ

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : ত্রিপুরায় ফের করোনা-র প্রকোপ দেখা দিয়েছে৷ গত ২৪ ঘন্টায় ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তবে, স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ১০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ ফলে, এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৷


সারা দেশেই করোনা-র সংক্রমণ মারাত্মক ভাবে বাড়ছে৷ ত্রিপুরায় তার ব্যতিক্রম নয়৷ মাঝে কয়েকটা দিন শান্ত থেকে ফের তান্ডব শুরু করে করোনা৷ তারই প্রমাণ, মাঝে কয়েক দিনের বিরতি দিয়ে একদিনে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু-র ঘটনা-ও ঘটেনি৷
তবে, লক্ষণ খুবই উদ্বেগজনক বলেই মনে হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৩৪ জন এবং রেপিড এন্টিজেন ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাতে, আরটি-পিসিআর ৭ জনের এবং রেপিড এন্টিজেন ৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top