News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর ঝড়ে রাজ্যের দুই মহকুমা লন্ডভন্ড, ব্যপক ক্ষয়ক্ষতি
Image

কালবৈশাখীর ঝড়ে রাজ্যের দুই মহকুমা লন্ডভন্ড, ব্যপক ক্ষয়ক্ষতি

আগরতলা, ৩১ মার্চ (হি. স.) : কালবৈশাখী-র ঝড়ে ত্রিপুরায় দুই মহকুমা লন্ডভন্ড হয়ে গেছে৷ আজ ভোরের কালবৈশাখী ঝড়ের তান্ডবে খোয়াই এবং কমলপুর মহকুমায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ কমলপুর মহকুমায় দুইটি ত্রান শিবির খোলা হয়েছে৷ তাতে ২৭ পরিবার-কে আশ্রয় দেওয়া হয়েছে৷


রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের দেওয়া রিপোর্ট-এ জানা গিয়েছে, ঝড়ে কমলপুর মহকুমায় ৪৩০টি এবং খোয়াই মহকুমায় ২১৮টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাতে, কমলপুর মহকুমায় ১২টি এবং খোয়াই মহকুমায় ২৭টি বাড়ি সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া, মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কমলপুর মহকুমায় ১১৮টি এবং খোয়াই মহকুমায় ৩৯টি বাড়ি৷ রিপোর্ট-এ জানা গিয়েছে, ঝড়ে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে কমলপুর মহকুমায় ৩০০টি এবং খোয়াই মহকুমায় ১৫২টি বাড়ি৷
খোয়াই মহকুমা শাসক জানিয়েছেন, আজ ভোরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের আশারামবাড়ি, বনবাজার, চামুবস্তী, থানাবস্তী ও কৃষ্ণমাবস্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঝড়ের তান্ডবে ঘরবাড়ি, রাবার বাগান ও ফসলের ক্ষয়ক্ষতি হয়৷

তিনি বলেন, খোয়াই মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল বিশ্বস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন৷ মহকুমা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে৷ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে এককালীন ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের জন্য অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে৷ মহকুমার কৃষ্ণমাবস্তি জে বি বিদ্যালয়ে ১৬ পরিবার এবং আশারামবাড়ি হাইসুকলে ১১ পরিবার আশ্রয় নিয়েছেন৷ ত্রাণ শিবিরে মহকুমা প্রশাসন থেকে চাল, ডাল, পানীয়জল সহ প্রয়োজনীয় জিনিষপত্র দেওয়া হয়েছে৷
এদিকে, কালবৈশাখী-র তাণ্ডবে খোয়াই-কমলপুর সড়কে গাছ ভেঙ্গে পরে যান চলাচল ব্যহত হয়েছিল৷ যুদ্ধকালীন ততরতায় রাস্তা পরে থাকা গাছ সরানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top