News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও মাননীয়ার গলাবাজি থামছে না, প্রশ্ন তথাগত রায়ের
Image

এখনও মাননীয়ার গলাবাজি থামছে না, প্রশ্ন তথাগত রায়ের

কলকাতা, ৩০ মার্চ (হি.স.): এখনও মাননীয়ার গলাবাজি থামছে না ! মঙ্গলবার এই প্রশ্ন তুললেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। তথাগতবাবু টুইটে লিখেছেন, “শুভেন্দুকে উদ্দেশ্য করে, “ভোটের মধ্যে আমার পায়ে আঘাত করিয়েছ…”। কিন্তু আমার প্রশ্নটাও থামছে না। আপনি চার-পাঁচটা লোকের কথা বলেছিলেন না ? তারা কোথা থেকে এল, গেলই বা কোথায় ? এতো মিথ্যে কথা বলতেও পারেন!”
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জনসভায় বলেন, “নন্দীগ্রামের মানুষ না, শুভেন্দুই বাইরের লোক দিয়ে আমার পায়ে আঘাত করেছে। বাইরের গুণ্ডাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট লুঠ করতে চাইছে।’’ অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে বসে নাটক করছেন।” তথাগতবাবু মঙ্গলবার অপর একটি টুইটে লিখেছেন, “চটি-পুলিশ এনেছিল অধিকারীরা”! বুঝতে সতেরো বছর সময় লাগল হাওয়াই-চটি-ধারিণীর!”
প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেওয়াপাড়ার সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আসছে, পুলিশের পোশাক পরে অনেকে গুলি চালিয়েছিল। হাওয়াই চটি পরে এসেছিল। এবারেও সেসব কেলেঙ্কারি করছে। এই বাপ-ব্যাটার পারমিশান ছাড়া সেদিন পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারত না, আমি চ্যালেঞ্জ করে বলছি।” রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ‌ অবশ্য উঠছে, কেন এতদিন বলেননি মমতা! মমতা তার উত্তর‌ নিজেই বললেন, “ফেয়ার এনাফ, ভদ্রলোক বলে কিছু বলিনি। সহ্য করে গিয়েছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top