News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২১-২২ আর্থিক বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত বিধানসভায়
Image

২০২১-২২ আর্থিক বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ আগামী অর্থবছরের বাজেটে প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করা হয়েছে৷ রাজ্যবাসীর উপর অতিরিক্ত কর আরোপ করা হয়নি৷ রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে ক’ষিক্ষেত্রে বরাদ্দ প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে৷ যেমন ২০১৭-১৮ সালে ক’ষিক্ষেত্রে বরাদ্দ ছিলো ৮৮৭.৯৩ কোটি টাকা৷ আগামী অর্থবছরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১,২৫০.৪৭ কোটি টাকা৷ ২০১৭-১৮-এর তুলনায় বরাদ্দ বেড়েছে ৩৬২ কোটি ৫৪ লক্ষ টাকা৷ আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২১-২২ আর্থিক বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ উল্লেখ্য, গত ১৯ মার্চ অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিধানসভায় ২০২১-২২ আর্থিক বছরের জন্য ২২,৭২৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেন৷ আজ বিধানসভায় ২০২১-২২ আর্থিক বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে৷


আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বাজেটের উপর আলোচনায় বিরোধী দলনেতা বলেছিলেন এখানে রোজগার বাড়ানোর কোনও দিশা নেই৷ তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রোজগার বাড়ানোর জন্য প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করা হয়েছে৷ ২০১৭-১৮ আর্থিক বছরে বেতন ভাতার জন্য বরাদ্দ ছিলো ৫,৬০০ কোটি টাকা৷ ২০২১-২২ আর্থিক বছরে এক্ষেত্রে বরাদ্দ ধরা হয়েছে ৬,৯৯৫ কোটি টাকা৷ বরাদ্দ বেড়েছে ১,৩৯৫ কোটি টাকা৷ সরকারি চাকরির সংখ্যা বেড়েছে৷ বেতন বেড়েছে৷ পেনশন বেড়েছে৷ অতিমারির মধ্যেও বিভিন্ন রাজ্য অন্যান্য ব্যয় কমিয়েছে৷ আমাদের রাজ্যে ২০২০-২১ অর্থবছরে অন্যান্য ব্যয় ছিলো ১,৩৪৮.৫৮ কোটি টাকা৷ ২০২১-২২ আর্থিক বছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,৪১২.৩২ কোটি টাকা৷ মানে হলো বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় ৭৯ শতাংশ৷ তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, পর্যটন ক্ষেত্রে বরাদ্দ ছিলো ৭.১৪ কোটি টাকা৷ আগামী অর্থবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫.৫০ কোটি টাকা৷ বরাদ্দ বেড়েছে ১১৭ শতাংশ৷ তেমনি শিক্ষাক্ষেত্রে ৯ শতাংশ, আই টি ক্ষেত্রে ৯৭ শতাংশ, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ৩৭ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদনও তুলনায় অনেক বেড়েছে৷ যেমন, ২০১৭-১৮ অর্থবছরে জি এস ডি পি ছিলো ৪৩,৭১৫.৮০ কোটি টাকা৷

২০২০-২১-এ জি এস ডি পি-এর পরিমাণ ৭০,৬৭৩.৪০ কোটি টাকা৷ বৃদ্ধির হার ৬১.৬০ শতাংশ৷ এজন্য কোনও কর চাপানো হয়নি৷ ভ্রষ্টাচার বন্ধ করে উন্নত পদ্ধতি প্রয়োগ করে তা বাড়ানো হয়েছে৷ এটাই তো উন্নয়নেরই মাপকাঠি৷ তিনি বলেন, বিমানবন্দর তৈরি, জাতীয় সড়ক তৈরি, সাবমে আই সি পি, লজিস্টিক হাব, ১৯টি নগর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রভ’তি ক্ষেত্রে ২৩,৪৫০ কোটি টাকা ব্যয় করা হবে৷ আমাদের বাজেটের টাকার বাইরে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে এই টাকা রাজ্যে ব্যয় হবে৷ গ্রামীণ রাস্তার উন্নয়নে ব্যয় হবে প্রায় ৩৬২ কোটি টাকা৷ এই রাস্তাগুলির কাজ শুরু হলেও শেষ হয়নি৷ পূর্বতন সরকার এই কাজগুলি করতে পারতো৷ কিন্তু উদ্যোগ নেয়নি৷


মুখ্যমন্ত্রী বলেন, এডিসি এলাকায় ৩৭টি রাস্তা পেপার ব্লক বা সিমেন্ট ব্লক দিয়ে করা হচ্ছে৷ তাতে ব্যয় হবে ৯৬ কোটি টাকা৷ এসব তথ্য এবং কাজ প্রমাণ করে এই সরকার নতুন দিশার সরকার৷ আলোচনায় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে মডেল স্টেট হিসেবে গড়ে তোলার কথাও তুলে ধরেন৷ তিনি বলেন, রাজ্যের সরকার এন সি ই আর টি সিলেবাস চালু করেছে৷ পেরেন্ট টিচার্স মিটিং চালু করেছে৷ ’লক্ষ্য’ প্রকল্প চালু করেছে৷ শিক্ষাক্ষেত্রে এগুলি নতুন ভাবনা৷ শিল্পক্ষেত্রে এস ই জেড, আই সি পি, লজিস্টিক হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ফেণী নদীর উপর মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে৷ এগুলি সব চালু হলে আগামী কয়েক বছরে সাবমের আশেপাশে প্রায় আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে৷ ইতিমধ্যেই ১৭১টি পরিষেবা অনলাইন করা হয়েছে৷ ৩৬টি দপ্তর অনলাইন পরিষেবার আওতায় এসেছে৷ আগর প্ল্যান্টেশন বোর্ড তৈরি করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে আগরকে কেন্দ্র করে উত্তর জেলায় দুই হাজার কোটি টাকার বাণিজ্য হবে৷ ’আত্মা’ প্রকল্পে ত্রিপুরা সহ উত্তর-পূর্বা’লে রাবার ক্ষেত্রে ১,১০০ কোটি টাকা ব্যয় করা হবে৷ রেগার মাধ্যমে ড্রাগন ফল চাষের উদ্যোগ নেওয়া হয়েছে৷ মডেল রাজ্য তৈরি করার কথা বলতে গিয়ে তিনি ক’ষকদের কাছ থেকে ধান ক্রয় করা, টুডা-এর মাধ্যমে ফ্ল্যাট তৈরি, লাইট হাউস প্রজেক্ট, অটল জলধারা মিশনে বিনামূল্যে পানীয়জলের সংযোগ প্রভ’তির কথাও তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী বলেন, গোমতী ডেয়ারির উৎপাদন ১৫ হাজার লিটার হয়ে গেছে৷ শুধু দুধই নয়, ডেয়ারি, দই, আইসক্রিম, সন্দেশও তৈরি করছে৷ বামুটিয়াতে ৪০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন আরেকটি ডেয়ারি তৈরি হবে৷ বোধজংনগরে বেসরকারি উদ্যোগে একটি ডেয়ারি তৈরি হবে৷ রাজ্য সরকারের উদ্যোগে ৫০ হাজার বর্গাদারকে নাবার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় ২৭২ কোটি টাকা ক’ষকদের অ্যাকাউন্টে গেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ললিপপ দিয়ে রাজনীতি করে না৷ জনকল্যাণে বর্তমান সরকার গত তিন বছরে ৮৩৮টি সিদ্ধান্ত গ্রহণ করেছে৷
মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার জনজাতিদের রিসাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে৷ ২৩ বছরের পুরোনো ব-দের সমস্যার সমাধান করা হয়েছে৷ তাদের পুনর্বাসনের জন্য ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে৷ রাজ্যে সমাজপতিদের জন্য ২ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, আগামী আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে তা যুবকদের বাজেট, রোজগারের বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, জব ক্রিয়েটরের বাজেট৷ এই সবগুলি প্রমাণ করে এই বাজেট পজিটিভ বাজেট৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top