News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে এলডিএএফ ও ইউডিএফ : অমিত শাহ
Image

কেরলকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে এলডিএএফ ও ইউডিএফ : অমিত শাহ

কাঞ্জিরাপল্লী, ২৪ মার্চ (হি.স.): কেরলকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে এলডিএএফ ও ইউডিএফ সরকার। কেরলে পরিবর্তনের সময় এসে গিয়েছে, এলডিএফ ও উইডিএফ কেরলের ভালো করতে পারবে না, এই কারণে ই শ্রীধরণের মতো বর্ষীয়ান আমলা বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার কেরলের কাঞ্জিরাপল্লীর জনসভায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঞ্জিরাপল্লীর জনসভায় এলডিএএফ ও ইউডিএফ সরকারকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “কেরলকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে এলডিএএফ ও ইউডিএফ সরকার। যখন ইউডিএফ ক্ষমতায় এসেছিল, তখন সোলার লাইট দুর্নীতি হয়েছিল এবং এলডিএফ শাসনকালে, সোনা কেলেঙ্কারি। কেরলে এবার পরিবর্তনের সময় এসে গিয়েছে।”

পিনারাই বিজয়ন সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “কেরলে দু’বার বন্যা হয়েছে, ৫০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বামেদের সরকার আমাদের সেনাবাহিনীকে অনেক দেরিতে ডেকেছিল। কেরলের মানুষের জীবন নিয়ে তাঁরা কোনও চিন্তাই করে না।” এদিনের জনসভা থেকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সাতটি প্রশ্ন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বিজয়নজির জন্য আমার সাতটি প্রশ্ন রয়েছে- সোনা দুর্নীতির কাজে অভিযুক্ত কী আপনার অফিসে কাজ করেছে? আপনার সরকার কী অভিযুক্তকে মাসে ৩ লক্ষ টাকা করে দিয়েছে? এই সমস্ত অভিযুক্তদের সাহায্য করার জন্য আপনার প্রিন্সিপাল সেক্রেটারি কী ফোন করেছিলেন? প্রিন্সিপাল সেক্রেটারি এবং রাজ্যের তহবিলে কী অভিযুক্ত মহিলা বিদেশে গিয়েছিলেন? মুখ্যমন্ত্রীর বাসভবনে তিনি মাঝেমধ্যেই আসতেন? বিমানবন্দরে সোনা উদ্ধারের পর আপনি কী কাস্টমস অফিসের উপর চাপ সৃষ্টি করেছিলেন? ইডি অথবা কাস্টমস অফিসারদের উপর হামলার কী সঠিক তদন্ত হয়েছে? প্রসঙ্গত, কাঞ্জিরাপল্লীর জনসভায় যোগ দেওয়ার প্রাক্কালে এদিন থ্রিপ্পুনিথুরাতে রোড শো করেন অমিত শাহ।” অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আমার বিশ্বাস নির্বাচনে ভালো ফল করবে বিজেপি। কংগ্রেস পার্টি এবং তাঁদের নেতৃত্ব বিভ্রান্ত।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top