News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ ১২ ঘন্টা জেরা, আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক উদ্ধারে ধৃত পুলিশ কর্তা
Image

দীর্ঘ ১২ ঘন্টা জেরা, আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক উদ্ধারে ধৃত পুলিশ কর্তা

মুম্বই, ১৪ মার্চ (হি.স.): দীর্ঘ ১২ ঘণ্টা জেরা করার পর মুম্বই পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ সচিন ভাজেকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে গাড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে মুম্বই পুলিশের ওই কর্তাকে। শনিবার সারাদিন তাঁকে জেরা করার পর রাত ১১.৫০ মিনিটে গ্রেফতার করে এনআইএ। এই গ্রেফতারি প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, “মুকেশ আম্বানির বাড়ির কাছে স্করপিও গাড়িতে জিলেটিন স্টিক উদ্ধার ও মনসুখ হীরেনের খুনের ঘটনার তদন্ত করছে এনআইএ ও এটিএস। তদন্তে যে তথ্য উঠে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির কাছে একটি স্করপিও গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। গাড়ির ভিতরে হুমকি চিঠিও ছিল। প্রাথমিক ভাবে এই বিষয়টির তদন্ত করছিলেন মুম্বইয়ের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার সচিন ভাজে। পরে তাঁকে তদন্ত থেকে সরিয়ে নেওয়া হয়। এই বিষয়ের তদন্তের ভার তুলে নেয় এনআইএ। এনআইএর-র তরফ থেকে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার বিষয়ে ভূমিকা রয়েছে সচিনের। ২৮৬, ৪৬৫, ৪৭৩, ৫০৬ (২), ১২০ বি-সহ একাধিক ধারায় সচিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেছেন, “আমরা এনআইএ-কে সম্মান করি কিন্তু আমাদের পুলিশও এই কাজ করতেই পারত। মুম্বই পুলিশ এবং এটিএস যথেষ্ট সম্মানিত, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলি বারবার মুম্বইয়ে ঢুকে পড়ছে এবং মুম্বই পুলিশকে হতাশ করছে-রাজ্যে অস্থিরতা তৈরি করছে এবং মুম্বই পুলিশ ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।” ধৃত পুলিশ কর্তা সম্পর্কে রাউত বলেছেন, “আমি মনে করি সচিন ভাজে ভীষণ সৎ এবং দক্ষ অফিসার। জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি সন্দেহজনক মৃত্যুর ঘটনাও ঘটেছে। মুম্বই পুলিশের দায়িত্ব তদন্ত করা, কোনও কেন্দ্রীয় টিমের প্রয়োজন নেই।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top