News Flash

  • Home
  • Uncategorized
  • দাদুর শেষকৃত্য শেষে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ২ নাতি
Image

দাদুর শেষকৃত্য শেষে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ২ নাতি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ মার্চ৷৷ উদয়পুরে রাস্তার মাথা থেকে দাদুর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি যাবার পথে বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় দুই নাতি৷ পার্থ নট্র ভৌমিক এবং মুনাই মজুমদার৷


ঘটনা সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় চড়িলাম বাজার সংলগ্ণ স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের উপর৷ টি আর টিআর ০৭ ৯৯৬৭ নম্বরের অ্যাপাচি বাইক নিয়ে উদয়পুর থেকে গকুলনগর রাস্তার মাথা যাওয়ার পথে চড়িলাম বাজারে এসে জাতীয় সড়কের মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায়৷ মারাত্মকভাবে আহত হয় পার্থ নট্র ভৌমিক (৩০)৷ জানা গিয়েছে পার্থ টিএসআর বাহিনীতে কর্মরত৷


অল্পেতে রক্ষা পেয়েছে পার্থ এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা৷ ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে বাইক সহ ছিটকে জাতীয় সড়কের ড্রেনের পাশে পড়ে যায়৷ বাজারের লোকজন এসে পার্থকে উদ্ধার করে এবং বাইকটিকে জাতীয় সড়কের পাশে নিয়ে রাখে এবং বিশালগড় দমকল বাহিনীকে খবর দেয়৷ মুনাই মজুমদার বেশি ভাবে আহত হয়নি৷ সবচেয়ে বেশি আহত হয়েছে পার্থ৷ জানা গিয়েছে তাদের বাড়ি বিশালগড় রাস্তার মাথার এলাকা য়৷ উদয়পুরে ঠাকুরদাদার শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি যাবার পথে চড়িলাম বাজার স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে নাতিরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top