News Flash

  • Home
  • Uncategorized
  • টিকা নিলেন প্রমোদ সাওয়ান্ত, গোয়াকে করোনা-মুক্ত করার আহ্বান
Image

টিকা নিলেন প্রমোদ সাওয়ান্ত, গোয়াকে করোনা-মুক্ত করার আহ্বান

পানাজি, ৩ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বুধবার সকালে গোয়ার সাংকেলিমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। টিকা নেওয়ার পর গোয়াকে করোনা-মুক্ত করার আহ্বান জানিয়েছেন সাওয়ান্ত। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকলে এগিয়ে আসুন এবং টিকা নিন। 

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন। বুধবার করোনাভাইরাসের টিকা নেওয়ার পর প্রমোদ সাওয়ান্ত টুইট করে জানিয়েছেন, “সকলকে এগিয়ে এসে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এভাবেই গোয়া থেকে নির্মূল করা যাবে কোভিড ১৯-কে।”

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top