News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় মানিক সরকার ও বাদল চৌধুরীকে দেখানো হল কালো পতাকা, স্লোগান গো ব্যাক
Image

বিলোনীয়ায় মানিক সরকার ও বাদল চৌধুরীকে দেখানো হল কালো পতাকা, স্লোগান গো ব্যাক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সাতমোড়া এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে কালা পতাকা দেখিয়েছে বিজেপির কতিপয় লোকজন৷


প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী দলীয় কাজে মঙ্গলবার বিলোনিয়ার সাতমোড়া এবং বরজ কলোনি এলাকায় যান৷ বিরোধী দলের নেতা ও উপনেতার এলাকা সফরে রাকাব সংবাদ পেয়ে বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্যরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিরোধীদলীয় নেতা এবং উপনেতাকে কালো পতাকা দেখান৷ কালোপতাকা দেখিয়েছে তারা স্লোগান দিতে থাকেন রোজভেলিতে জমাকৃত টাকা ফিরিয়ে দিতে হবে৷ বিরোধীদলের ওই দুই নেতাকে তারা কালোপতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেন৷

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিজেপির মন্ডল সভাপতি বলেন তারা মন্ত্রী থাকাকালে একবারও এলাকায় আসেন নি৷ এখন যখন বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার এলাকার উন্নয়নের কাজ করে চলেছে তখন ওই এলাকার শান্তি সম্প্রীতি পরিবেশ বিনষ্ট করার জন্য তারা এলাকায় আসছেন বলে মন্ডল নেতৃবৃন্দ অভিযোগ করেন৷বামফ্রন্ট সরকারের আমলে রোজভেলি তে জমাকৃত মানুষের কষ্টার্জিত টাকা ফেরত না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ অবিলম্বে রোজভেলি তে জমাকৃত টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে তারা বিরোধী দলনেতা এবং উপনেতার উপর চাপ সৃষ্টি করেন৷বিরোধী দলের নেতারা বিজেপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়৷


এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী বলেন, বিজেপি রাজ্যবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পালন করছে না৷ তিনি অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তোপ দেগেছেন৷প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে যুবক-যুবতী এবং মানুষের সামনে এসে দাঁড়াবেন না পেরেই তারা এ ধরনের কৌশল নিয়েছে বলে অভিযোগ করেন বাদল বাবু৷কিছু দুষৃকতিকারীদর সঙ্গে নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা চালানো হচ্ছে৷ নির্বাচন এবং পুরো নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস চালাচ্ছে৷ তাদের এসব কার্যকলাপ এ মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মানুষ প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন৷ অরাজকতার পরিবেশ তৈরি করে শাসক দল বিজেপি মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top