News Flash

  • Home
  • Uncategorized
  • জনশক্তি পার্টি রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করল ক্রাইম ব্রাঞ্চ, জাল নথিপত্র উদ্ধার
Image

জনশক্তি পার্টি রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করল ক্রাইম ব্রাঞ্চ, জাল নথিপত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রুপম করকে গ্রেপ্তার করেছে রাজ্য অপরাধ দমন শাখার পুলিশ ৷ তার কাছ থেকে বেশকিছু জাল নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড় দোয়ালী সুকল সংলগ্ণ এলাকা থেকে লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রুপম করকে গ্রেপ্তার করা হয়েছে৷ আগরতলা পশ্চিম থানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে৷


মঙ্গলবার সকালে রাজ্য অপরাধ দমন শাখার ডেপুটি পুলিশ সুপার অজয় কুমার দাস এবং মামলার তদন্তকারী পুলিশ অফিসার ইন্সপেক্টর বেনু লাল কর এবং এসআই আশিষ সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছে৷ তার বাড়ি থেকে বেআইনিভাবে মজুত রাখা বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারদের রাবার স্ট্যাম্প, ওএনজিসি এবং ইন্ডিয়ান অয়েল এর কম্পিউটার প্রিন্টার ইত্যাদি উদ্ধার করা হয়েছে৷ জাল বিলিতি মদের দোকানের লাইসেন্স ,পেট্রোল পাম্পের অ্যালটমেন্ট, চাকরির চিঠিপত্র সহ অন্যান্য জাল নথি পত্র উদ্ধার করা সম্ভব হয়েছে৷


উল্লেখ্য এসব বিষয়ে টিসিএস সুপারেন্টেন এক্সাইজ সব্যসাচী সিং একটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন৷ জানা যায় তপন সাহা নামে উত্তর বাধারঘাট বাপুজী সুকল সংলগ্ণ এলাকার তপন সাহা নামে এক ব্যক্তি নকল নথিপত্রসহ আটক হয়েছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ পরেই জানা যায় এই চক্রের মূল নায়ক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রূপম কর৷ তার স্বীকারোক্তি মূলে অভিযান চালিয়ে অপরাধ দমন শাখার কর্মকর্তারা মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছেন৷ রুপম করকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ তার কাছ থেকে আরও তথ্য উদ্ধারের জন্য চেষ্টা চলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top