News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া সীমান্তের বাসিন্দারা নানা সমস্যায়, নীরব দর্শক প্রশাসন
Image

সোনামুড়া সীমান্তের বাসিন্দারা নানা সমস্যায়, নীরব দর্শক প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ সিপাহীজলা জেলার সোনামুড়া মহুকুমার শোভাপুর সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ নানা সমস্যায় জর্জরিত৷সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে বহু পরিবার কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাস করছেন৷ সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদ করেই তারা জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন৷
কাঁটাতারের বেড়ার ওপাড়ে বসবাসকারী জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে কিংবা তাদেরকে কাঁটাতারের বেড়ার এপাড়ে এনে পুনর্বাসন দেওয়ার তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার ও প্রশাসন৷কাঁটাতারের বেড়ার ওপারে যেসব পরিবার বসবাস করছে তাদের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য কাঁটাতারের বেড়া পার হয়ে এসে সুকলে পড়াশোনা করছে৷


আবার অনেক পরিবার কাঁটাতারের বেড়ার এপারে থাকলেও চাষাবাদের তাগিদে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে বাধ্য হচ্ছে৷ শিক্ষা স্বাস্থ্যসহ যাবতীয় প্রয়োজনে তাদেরকে কাঁটাতারের বেড়া পারাপার হতে হয়৷কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে কাঁটাতারের বেড়া পারাপার হতে দিচ্ছেনা সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা৷এনিয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে বিএসএফের প্রায় সময়ই বিবাদ বাধে৷ সোনামুড়া শোভাপুর সীমান্ত এলাকায় এ ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে এক সুকলছাত্রী কাঁটাতারের বেড়া পারাপার হওয়ার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তাকে যেতে দেয়নি৷

বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে বিএসএফের বাকবিতণ্ডা হয়৷ এর ফলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷শেষ পর্যন্ত ঘটনার খবর পেয়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা ১৩৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট ছুটে এসে ক্ষুব্দ জনতার সঙ্গে আলোচনায় মিলিত হন৷
কমান্ডেন্ট এর সঙ্গে আলোচনার পর সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়৷স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিএসএফের কমান্ড্যান্ট তাদেরকে আশ্বস্ত করেছেন ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিএসএফের তরফে তেমন কোনো কঠোর মনোভাব দেখানো হবে না৷চিকিৎসা শিক্ষা সহ জরুরী প্রয়োজনে যাতে এলাকার মানুষজন সীমান্ত কাঁটাতারের বেড়া পারাপার হতে পারেন সে জন্য বিএসএফ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top