News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে : সত্যেন্দ্র জৈন
Image

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): দিল্লিতে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সকালে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এদিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে নতুন করে আক্রান্ত ৪৯৪। গতবছরের ১৭ মের তুলনায় এটি হচ্ছে সর্বনিম্ন। যদিও পজিটিভিটি রেট ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দিল্লিতে প্রতি হাজার জনে মাত্র ৭ জন আক্রান্ত। করোনা পরীক্ষার কাজ গোটা রাজধানীজুড়ে পুরোদমে চলছে।


 দিল্লিতে করোনা প্রতিষেধক দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিভিন্ন দফায় ভাগ করে প্রতিষেধক জনগণের মধ্যে বিতরণ করা হবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার প্রতিষেধক দেওয়া হবে। দিল্লিতে প্রায় তিন লক্ষ স্বাস্থ্যকর্মী রয়েছে। অনলাইন ওয়ার্কার এর সংখ্যা ছয় লক্ষ। শনিবার পর্যন্ত দিল্লিজুড়ে প্রতিষেধকের ড্রাই রান চলেছে। প্রায় এক হাজার কেন্দ্র গড়ে তোলা হয়েছে প্রতিষেধক দেওয়ার জন্য। এর মধ্যে ৫০০ থেকে ৬০০ কেন্দ্র প্রথম দফায় ব্যবহার করা হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top