News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে উচ্ছ্বসিত বিজেপি সভাপতি
Image

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে উচ্ছ্বসিত বিজেপি সভাপতি

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি. স.): সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রিসার্চ ফর মনিটরিং ক্লাস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে সেরার শিরোপা দিয়েছে। এ নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। একে ভারতবাসীর জন্য গর্বের বিষয় বলে অভিহিত করেছেন তিনি।


শনিবার নিজের টুইট বার্তায় জগত প্রকাশ নাড্ডা লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন থেকে কেন্দ্রে সরকার গঠিত হয়েছে তখন থেকে জনগণ সরকারের প্রতি আস্থা এবং রাষ্ট্রকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার বিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। এই রেটিং প্রধানমন্ত্রীর সক্ষম নেতৃত্ব এবং নিরলস পরিশ্রমের প্রমাণ। প্রত্যেক ভারতীয়ের জন্য এটি গর্বের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রিসার্চ ফর মনিটরিং ক্লাস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের প্রথম সারির রাষ্ট্রনায়কদের মধ্যে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে।

করোনা মহামারীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কুশলভাবে সমস্যার সমাধান, ব্যবস্থাপনা, সঞ্চালনা সরকারের জনপ্রিয় প্রধান হিসেবে করে গিয়েছেন তিনি। এভাবেই প্রধানমন্ত্রী এগিয়ে গিয়েছেন। দেশের প্রতি অঙ্গীকার থাকার জন্য আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছেন তিনি। দেশের মধ্যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অন্যান্য রাষ্ট্রনায়কদের তুলনায় এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top