News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত, কাঠুয়ায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের
Image

নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত, কাঠুয়ায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু, ২৬ ডিসেম্বর (হি.স.) : হামলার মনোভাব থেকে পিছু হটছেই না পাকিস্তান, ফলে নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত হল। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| শুক্রবার রাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাছাউনি ও সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী| প্রত্যাঘাতে পাকিস্তানি সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়াও জম্মুর ইন্দ্রেশ্বর নগর সেক্টরেও শুক্রবার রাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত হামলা চালায় পাক সেনা। প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে বিএসএফ।


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার রাত ৯.৩৫ মিনিট থেকে শনিবার ভোররাত ২.৪৫ পর্যন্ত কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর, সৎপাল বর্ডার আউটপোস্ট এলাকায় গুলিবর্ষণ করে হামলা চালায় পাক সেনা। প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| বিএসএফ জানিয়েছে, শুক্রবার গভীররাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত, টানা চার-ঘন্টা ধরে জম্মুর ইন্দ্রেশ্বর নগর সেক্টরেও হামলা চালায় পাক সেনা। সৌভাগ্যবশত পাক হামলায় হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top