News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজগঞ্জ বাজারে বিস্তর পরিমাণে বিলেতী মদ বাজেয়াপ্ত
Image

মহারাজগঞ্জ বাজারে বিস্তর পরিমাণে বিলেতী মদ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ৷সদরের এসডি পিওর নেতৃত্বে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এবং পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে বলে জানা গছে৷ বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে মহারাজগঞ্জ বাজারে ব্যাপক হারে বেআইনিভাবে বিলিতি মদ বিক্রি করা হচ্ছে৷

সেই খবরের ভিত্তিতে পুলিশ এসডি পিওর নেতৃত্বে হানা দিয়ে সাফল্য পেয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য কিছুদিন পরপরই মহারাজগঞ্জ বাজারে হানা দিয়ে পুলিশ বিলিতি মদ সহ নানা নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হচ্ছে৷রাজধানীর অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে এ ধরনের নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এসব বিষয়ে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷বিশেষ করে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এ ধরনের নেশা সামগ্রী তোমার হলে করোনা ভাইরাস সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top