News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাতে সেপ্টেম্বরকে পুষ্টি মাস হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

মন কি বাতে সেপ্টেম্বরকে পুষ্টি মাস হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.): সেপ্টেম্বরকে পুষ্টি মাস হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের শিশু এবং পড়ুয়াদের থেকে সেরাটা পেতে গেলে তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়াটা একান্ত জরুরী। সেই কারণে গোটা সেপ্টেম্বর জুড়ে চলবে পুষ্টি মাস। মাই গভ পোর্টালের তরফ থেকে আয়োজন করা হবে খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা। এমনকি একটা মিম এর প্রতিযোগিতা হবে।সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত।পুষ্টি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।খাদ্যগুণ এবং পুষ্টির সঙ্গে সরাসরি মানসিক বিকাশ ও বুদ্ধিমত্তার সম্পর্ক রয়েছে।স্কুলগুলির ক্লাসগুলিতে মনিটর রাখার পাশাপাশি পুষ্টি মনিটর রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ সচেতনতা বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া দরকার। প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাদ্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, গর্ভাবস্থায় ভ্রূণ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেলে মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটে। ভ্রূণের পুষ্টির সরবরাহের জন্য প্রসূতি মায়েদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া দরকার। পুষ্টিকর খাবার নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য জনগণের অংশগ্রহণ একান্ত ভাবে প্রয়োজন। এতে করে সচেতনতা বৃদ্ধি পাবে। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top