News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান সেনাবাহিনীর যৌনদাসী
Image

প্রয়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান সেনাবাহিনীর যৌনদাসী

টোকিও, ৩০ আগস্ট (হি. স.) :  প্রয়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান সেনাবাহিনীর যৌনদাসী লি মাক ডেল।। স্থানীয় সময় শনিবার ৯৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।  

জাপানের সংবাদ মাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী,  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনাবাহিনী দেশের সরকারের কাছে প্রতি ৭০ জন জওয়ানের জন্য এক জন করে যৌনদাসী চেয়েছিল। আর বিশ্বের সেরা শক্তিশালী দেশ হওয়ার স্বপ্নে মগ্ন জাপানের শাসকরা সেনাবাহিনীকে তুষ্ট রাখতে কোরিয়া (তখনও উত্তর ও দক্ষিণ কোরিয়া আলাদা হয়নি), তাইওয়ান, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও জাপান থেকে অন্তত ২ লক্ষ তরুণী ও যুবতীকে জোর করে যৌনদাসী বানিয়েছিল। বিভিন্ন জায়গায়  গড়ে তোলা হয়েছিল যৌনপল্লী। ওই যৌনদাসী ব্যবস্থার জন্য ১৯৯৩ সালে তদানীন্তন জাপান সরকারের মুখপাত্র তথা সেই সময়ের প্রধান ক্যাবিনেট সচিব ইয়োহেই কোনো প্রকাশ্যেই ক্ষমা চেয়েছিলেন। 

১৯২৩ সালে অধুনা দক্ষিণ কোরিয়ার গিয়োয়েসাঙ্গ প্রদেশের হাডংয়ে জন্মগ্রহণ করেছিলেন লি মাক ডেল। ১৯৪০ সালে তাইওয়ানে জাপান সেনাবাহিনীর জন্য গড়ে তোলা যৌনদাসীদের পল্লীতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় পাঁচ বছরের মতো ওই যৌনপল্লীতে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া জাপানের হাত থেকে স্বাধীন হওয়ার পরে বুসানেই বসবাস করছিলেন ডেল। ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার প্রশাসনের কাছে নিজেকে যৌনদাসী হিসেবে নথিভুক্ত করান। বেশ কয়েকবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বহু তরুণী ও যুবতীকে জোর করে যৌনদাসী বানানোর বিরুদ্ধে রাজপথেও নেমেছিলেন তিনি। রবিবার গোপনীয়তার সঙ্গেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top