নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.): গোটা বিশ্ব যখন করোনায় জেরবার তখন নিজের অভ্যাস থেকে সরে আসতে নারাজ পাকিস্তান। আর সেই কারণে রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে অবিরাম ধারায় গুলিবর্ষণ করতে থাকে তারা। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সকাল থেকেই ছোট ও মাঝারি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে অবিরাম ধারায় গুলিবর্ষণ করার পাশাপাশি মর্টার শেলিংও করে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর জেসিও রাজিন্দ্র সিং শহিদ হন।শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই এখনো চলছে। উল্লেখ করা যেতে পারে পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর কাশ্মীরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ বিরতি লংঘন করে গোলাবর্ষণ করার প্রবণতা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান।

রাজৌরিতে সংঘর্ষবিরতি লংঘন পাকিস্তানের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















