News Flash

  • Home
  • Uncategorized
  • পয়লা সেপ্টেম্বর থেকে বিহারে ভার্চুয়াল রেলি করবে কংগ্রেস
Image

পয়লা সেপ্টেম্বর থেকে বিহারে ভার্চুয়াল রেলি করবে কংগ্রেস

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.): বিজেপির আগ্রাসনের সামনে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া কংগ্রেস।তাদের পাখির চোখ এখন বিহার বিধানসভা নির্বাচনের দিকে। সেই উপলক্ষে পয়লা সেপ্টেম্বর থেকে বিহারে ভার্চুয়াল রেলি করবে কংগ্রেস। 

অন্যদিকে বিজেপির শীর্ষ নেতারা ৬ সেপ্টেম্বরের পর বিহার যাবে বলে জানা গিয়েছে। বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে আজেডির হাত ধরেই ভোট বৈতরণী পার করতে চায় কংগ্রেস। আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে রয়েছে আরএলএসপি, হাম, বামফ্রন্টের মতন দলগুলি। যদিও কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অখিলেশ প্রসাদ সিংহ জানিয়েছেন আসন নিয়ে এখনো কোনও রকম সমঝোতা হয়নি। এদিকে আগামী ২৯ শে নভেম্বর বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মনে করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বিহারে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জে ডি ইউ এবং লোক জনশক্তি পার্টির হাত ধরেই নির্বাচনে লড়বে বিজেপি

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top