News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও এক বিজেপি বিধায়ক করোনা আক্রান্ত
Image

রাজ্যে আরও এক বিজেপি বিধায়ক করোনা আক্রান্ত

আগরতলা, ২৯ আগস্ট (হি. স.)৷৷ ত্রিপুরায় আরও এক বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন৷ বিজেপি বিধায়ক আশীষ কুমার সাহা করোনা আক্রান্ত হয়েছেন৷ বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন৷ ত্রিপুরায় এখন পর্যন্ত চারজন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁরা সকলেই শাসক দলের বিধায়ক৷ তিন জন বিজেপি-র এবং একজন আইপিএফটি বিধায়ক রয়েছেন৷
ত্রিপুরায় করোনা-র প্রকোপ মারাত্মকভাবে বেড়ে চলেছে৷

তাতে, রাজনৈতিক নেতারাও আক্রান্ত হচ্ছেন৷ বিশেষ করে এখন পশ্চিম ত্রিপুরা জেলে সংক্রমনে সবর্োচ্চ শিখরে রয়েছেন৷ সংক্রমনের মাত্রা এতটাই বেড়েছে, ত্রিপুরা সরকার অফিস-এ রোষ্টার পদ্ধতি চালু করেছেঊ মুখ্যমন্ত্রী খোদ জানিয়েছেন, পুর নিগম এলাকায় ৯টি ওয়ার্ডে অপ্রত্যাশিত সংক্রমণ হয়েছে৷ সারা ত্রিপুরায় যা সবর্োচ্চ বলে মনে করা হচ্ছে৷


ইতিপূর্বে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া, আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা এবং বিজেপি বিধায়িকা মিমি মজুমদার করোনা আক্রান্ত হয়েছেন৷ রামপদ জমাতিয়া এবং ধনঞ্জয় ত্রিপুরা ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন৷ মিমি মজুমদার বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এরই মধ্যে আজ বিধায়ক আশীষ কুমার সাহা-র করোনা আক্রান্তের খবর মিলেছে৷ তিনি ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিধায়ক৷ বর্তমানে তিনি শান্তিপারাস্থিত নিজ বাসভবনে রয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top